১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : ব্রাজিলের হয়ে এবারের বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন নেইমার।

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : ব্রাজিলের হয়ে এবারের বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন নেইমার।

সান্তোসের এই ফরোয়ার্ড আগামী বুধবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ-সি'র শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন।

বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ব্রাজিলের প্রথম দুই ম্যাচের একটিতেও অংশ নেননি নেইমার। তিনি ডান পায়ের পেশীর ইনজুরিতে ভুগছেন।

গত মাসে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করার পর প্রথমবারের মত পুরো দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে উচ্ছসিত ৩৪ বছর বয়সী নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, 'ঈশ^রকে ধন্যবাদ। আমি খুব খুশী।'

সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। তার সুস্থ হয়ে দলে ফিরে আসা ব্রাজিলের জন্য বিশাল অনুপ্রেরণার। এখনও পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৯ আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার।

ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকুয়েটা নেইমারের ফিরে আসা প্রসঙ্গে বলেছেন, 'তাকে দলে পেয়ে, অনুশীলনে পেয়ে আমরা সবাই দারুন খুশী। আমাদের জাতীয় দলের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। জাতীয় দলে তার অসাধারণ অবদান রয়েছে। এখনও সে দলের জন্য অনেক কিছুই করতে পারে। আমরা তার জন্য অনেক খুশী। তাকে দলে পেয়ে দলের অন্যরা সবাই খুশী। আশা করছি যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরবে এবং যতটা সম্ভব আমাদের সহযোগিতা করবে।'

এনিয়ে চতুর্থ বিশ^কাপে খেলতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের হয়ে প্রথম বড় কোন শিরোপা জয়েরও আশায় আছেন তিনি। পাঁচ বারের বিশ^ চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর বিশ^ মঞ্চে শিরোপা হাতে নিতে পারেনি।

নেইমারের জন্য বিশ^কাপ জয়ের এবারই শেষ সুযোগ কিনা এমন প্রশ্নের উত্তরে পাকুয়েটা বলেন, 'আমি সেটাই মনে করি। আমাদের খেলোয়াড়রা পাঁচ তারকা নিয়ে দারুন গর্বিত।

কিন্তু অবশ্যই এই দলের সকলের স্বপ্ন নিজেরা একটি বিশ^কাপ জয় করবে। আমরা সবাই চাই সেই স্বপ্ন সত্যি হোক। আর সেটা সফল করতে সবাই যথাসাধ্য চেষ্টা করছে।'

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-সি'র শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে যথাক্রমে মরক্কো ও স্কটল্যান্ড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026