১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রোনাল্ডোর পাশে ওয়েন

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে গোল তো পাননি, পাশাপাশি নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি তিনি। তাই রোনাল্ডোকে নিয়ে সমালোচনা চলছেই।

রোনাল্ডোর পাশে ওয়েন

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে গোল তো পাননি, পাশাপাশি নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি তিনি। তাই রোনাল্ডোকে নিয়ে সমালোচনা চলছেই।

তবে রোনাল্ডোর সমর্থনে সমালোচকদের এক হাত নিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার মাইকেল ওয়েন।

তিনি জানান, প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকলেও দ্রুত নিজের চেনা রূপে ফিরবেন রোনাল্ডো। পর্তুগালের পরের ম্যাচে রোনাল্ডো হ্যাটট্রিক করলে অবাক হবার কিছু থাকবে না।

বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ফ্রান্সের হয়ে দুই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু দলের জন্য কিছুই করতে পারেননি রোনাল্ডো।

গোলের যা সুযোগ পেয়েছেন, সেটিও হেলায় হারিয়েছেন তিনি।

রোনাল্ডোর সমালোচনা না করে তার পাশে থাকার কথা জানালেন ওয়েন। ডেইলি মেইলে এক কলামে ওয়েন লিখেন, 'পর্তুগাল ম্যাচের আগের দিন হ্যাটট্রিক করেছে মেসি। পরের দিন রোনাল্ডো কিছু করতে পারেনি। তার মানে এই নয়, তার সমালোচনা করতে হবে। আমি রোনাল্ডোর পাশে আছি।'

বিশ্বকাপে পরের ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। ঐ ম্যাচে রোনাল্ডো জ্বলে উঠবে বলে বিশ্বাস করেন ওয়েন। ঐ কলামে ওয়েন আরও জানান, 'আমি নিশ্চিত পরের ম্যাচে সবার মুখ বন্ধ করে দেবে রোনাল্ডো। এমন ঘটনা তো এরআগেও বহুবার ঘটেছে। রোনাল্ডো মাঠে থাকা মানে, যে কোনও মুহূর্তে গোল করতে পারা। যদি উজবেকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে, তাহলে আমি অবাক হবো না।'

ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করে পর্তুগাল। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026