১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসিই বিশ্ব সেরা : এমবাপ্পে

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্ব সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুন্যে ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মেসি।

মেসিই বিশ্ব সেরা : এমবাপ্পে

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্ব সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুন্যে ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন মেসি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরমেন্সে ৩-০ গোলে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ঐ ম্যাচে তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসেন মেসি। ১৬টি করে গোল আছে ক্লোসা ও মেসির।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পারফরমেন্সে অবাক হননি এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে বলেন, 'এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, তারপর আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছে। তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোন বির্তক থাকতে পারে না।'

২৭ বছর বয়সী এমবাপ্পে আরও বলেন, 'আমি আগেই জানতাম মেসি গোল অব্যাহত রাখবে। সবসময়ই এটাই করেন তিনি। আমার চেয়েও এগিয়ে আছে মেসি এবং আমি তার পেছনে আছি।'

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে। জার্মানির গার্ড মুলারের সাথে সমান ১৪ গোল আছে তার। বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় পায় ফ্রান্স। ঐ ম্যাচে দুই গোল করেন তিনি।

নিজের পারফরমেন্স নিয়ে এমবাপ্পে বলেন, 'আমি শুধু সেটাই করার চেষ্টা করছি যা আমি করতে জানি। সবচেয়ে বড় মঞ্চে আমার প্রতিভা দেখাতে চাই এবং জাতীয় দলকে সাহায্য করতে চাই। আমি আমার দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য গোল করে যাব। যখন গোল করা হবে, তখন অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার লক্ষ্য বিশ্বকাপ জয়।'

এদিকে আজ মধ্যরাতে ফিলাডেলফিয়ায় গ্রুপ 'আই'-এর ম্যাচে ইরাকের বিপক্ষে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এমবাপ্পে। মাইলফলকের সামনে দাঁড়িয়ে এমবাপ্পে বলেন, '১শ ম্যাচ খেলা ঐতিহাসিক অর্জন। বিশেষ করে সেটি যদি বিশ্বকাপে হয়। জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই নেই। এটি আমার জন্য একটি বিশেষ ম্যাচ হতে চলেছে। বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে আমাদের এ ম্যাচে জিততে হবে।'

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপ্পে। ২০২২ সালেও বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল তার। কিন্তু ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026