১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের অনুশীলনে ফিরেছেন সাকা

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : ঘানার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের অনুশীলনে ফিরেছেন বুকায়ো সাকা।

ইংল্যান্ডের অনুশীলনে ফিরেছেন সাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : ঘানার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের অনুশীলনে ফিরেছেন বুকায়ো সাকা।

পেশীর ইনজুরির কারনে শনিবার থেকে সাকা ব্যক্তিগত অনুশীলনে ছিলেন। গত কয়েক মাস যাবত আর্সেনালের হয়ে ঘরোয়া মৌসুমে এই ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে।

ইংল্যান্ড দলের হেড কোচ থমাস টাচেল জানিয়েছেন পানামর বিপক্ষে গ্রুপ-এল'র শেষ ম্যাচের আগে তিনি রাইট উইঙ্গার সাকার ফিটনেস নিয়ে খুব একটা আশাবাদী নন। যদিও রোববার অনুশীলনে সাকা নিজের ফিটনেস প্রমান করেছেন।

এ সম্পর্কে টাচেল বলেন, 'আমি ফিজিও ডিপার্টমেন্টের কেউ নই। কিন্তু তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। যে কারনে আশাবাদী হওয়াই যায়। আমি মনে করি গত কয়েক বছর সাকা ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মিলিয়ে প্রচুর ম্যাচ খেলেছে। আর্সেনালের হয়ে সে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সে একজন অত্যন্ত উঁচু মানের খেলোয়াড় এবং তার প্রভাব মাঠে পুরো দলের উপর পড়ে। সেটা আর্সেনাল কিংবা ইংল্যান্ড, যে দলই হোক না কেন। সবাই জানে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। বিশ^কাপের পরবর্তী ধাপে এগিয়ে যাবার জন্য তার মত খেলোয়াড়ের দলে প্রয়োজন রয়েছেন। এই ধরনের খেলোয়াড়কে সবসময়ই খেলানোর জন্য প্রস্তুত রাখতে হয়। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।'

একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে টুর্ণামেন্টের ভবিষ্যত বিবেচনায় সাকা ইংল্যান্ডের দলীয় ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। ডালাসে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ গোলে জয়ের প্রথম ম্যাচে সাকা শেষ ১৮ মিনিট মাঠে ছিলেন। তার স্থানে আর্সেনাল সতীর্থ নোনি মাদুয়েকেকে মূল একাদশে খেলানো হয়।

আগামীকাল ম্যাসাচুসেটসের ফক্সবোরো স্টেডিয়ামে ঘানার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর ২৭ জুন পানামার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026