১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

খেলোয়াড়দের লাভজনক দলবদলের পথে বিশ্বকাপ কোনও বাধা নয়

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপ দীর্ঘদিন ধরেই খেলোয়াড়দের জন্য নিজেদের সামর্থ্য প্রদর্শন করে বড় অঙ্কের দলবদল নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত। তবে এবারের আসরে অনেক খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্ব পালন করার পাশাপাশি নিজেদের ক্লাব-ভবিষ্যৎ নিয়েও সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

খেলোয়াড়দের লাভজনক দলবদলের পথে বিশ্বকাপ কোনও বাধা নয়

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপ দীর্ঘদিন ধরেই খেলোয়াড়দের জন্য নিজেদের সামর্থ্য প্রদর্শন করে বড় অঙ্কের দলবদল নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত। তবে এবারের আসরে অনেক খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্ব পালন করার পাশাপাশি নিজেদের ক্লাব-ভবিষ্যৎ নিয়েও সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলাকে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ-এর খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় বিশ্বকাপ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে, এরপরই তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামেন। সেই ম্যাচে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দের বিপক্ষে স্পেন অপ্রত্যাশিতভাবে ০-০ গোলে ড্র করে।

কয়েক দিন পরই লিভারপুল ৪ কোটি ইউরো মূল্যের চুক্তিতে তার স্প্যানিশ সতীর্থ ভিক্টর মুনিয়েজকে দলে ভেড়ানোর প্রতিযোগিতায় জয়ী হয়।

এছাড়া আলেক্স গ্রিমালদোও বায়ার লেভারকুসেন ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। অন্যদিকে পেদ্রো পোরো বিশ্বকাপ চলাকালেই টটেনহ্যামের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।

এই ধারাবাহিক দলবদল এবং স্পেনের হতাশাজনক সূচনার কারণে দেশে প্রশ্ন উঠেছে, খেলোয়াড়রা কি ক্লাব ক্যারিয়ারে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় জাতীয় দলের পারফরম্যান্সে প্রভাব পড়ছে? তবে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

তিনি বলেন, "এই টুর্নামেন্ট চলাকালে কুকুরেলা বা অন্য কোনো সতীর্থের জন্য ভালো খবর এলে আমরা তা উদযাপন করি। কারণ তাদের জন্য ভালো হলে পুরো দলের জন্যই ভালো। খেলোয়াড়দের যেকোনো সুখবর আমাকে তাদের মতোই আনন্দ দেয়।"

কুকুরেলা জানান, চেলসি থেকে ৫ কোটি ৫০ লাখ ইউরোর এই দলবদল মাত্র দেড় দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছিল, যাতে তিনি পুরো মনোযোগ বিশ্বকাপে দিতে পারেন।

তবে দলবদল বাজারের ব্যস্ততা শুধু স্পেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় তারা ফ্রান্সের ইব্রাহিমা কোনাতেট এবং পর্তুগালের মিডফিল্ডার বার্নার্ন্দো সিলভাকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে।

অন্যদিকে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বায়ার্ন মিউনিখ মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে পিএসভি এইন্ডোভেন থেকে ৫ কোটি ৫০ লাখ ইউরোয় দলে নিতে চুক্তিতে পৌঁছেছে। টুর্নামেন্টে দুই ম্যাচে দুই গোল করে সাইবারি ইতোমধ্যে অন্যতম উদীয়মান তারকায় পরিণত হয়েছেন।

নেদারল্যান্ডসের ডিফেন্ডার ইয়ান পল ফন হেকে জাপান ও সুইডেনের বিপক্ষে নিজেদের প্রথম দুই গ্রুপ ম্যাচের মাঝখানে ব্রাইটন থেকে প্রায় ৫ কোটি ২০ লাখ পাউন্ডে টটেনহ্যামে যোগ দেন।

এলিয়ট অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের হয়ে বিশ্বকাপ খেলতে খেলতেই ইতিহাসের সবচেয়ে দামি ইংলিশ ফুটবলার হওয়ার পথে রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্টের এই ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে। পুরো চুক্তির মূল্য ১২ কোটি পাউন্ড ছাড়িয়ে যেতে পারে।

ইংল্যান্ড কোচ থমাস টাচেল ক্লাব বনাম দেশের দায়িত্বের এই বিতর্কের দুই দিকই খুব ভালোভাবে জানেন। সাবেক প্যারিস সেইন্ট-জার্মেই, চেলসি ও বায়ার্ন মিউনিখ কোচ টুর্নামেন্ট শুররু আগে বলেছিলেন, বিশ্বকাপ চলাকালে সব ধরনের দলবদল কার্যক্রম বন্ধ রাখা বাস্তবসম্মত নয়। তবে তিনি কিছু সীমাবদ্ধতা আরোপের কথা বলেছেন।

টাচেল বলেন, "এটা সাধারণ বুদ্ধির ব্যাপার। ম্যাচের আগের দিন বা ম্যাচের দিন আমি এমন কিছু পছন্দ করব না, এটাই আমাদের নীতি। যদি ব্যক্তিগতভাবে, দক্ষতার সঙ্গে এবং নীরবে এসব কাজ সম্পন্ন হয়, তাহলে আমরা সবসময় সাহায্য করতে প্রস্তুত। কোনো খেলোয়াড় যদি ক্লাব পরিবর্তনের সুযোগ পায়, আমরা তার পথে বাধা হয়ে দাঁড়াব না।"

"অবশ্যই আদর্শ পরিস্থিতি হতো যদি বিশ্বকাপের সময় কোনো দলবদল না হতো। কিন্তু বাস্তব জীবন এমন নয়। প্রশ্ন হলো, আমরা এ নিয়ে কতটা উদ্বিগ্ন হব? আমি যদি খেলোয়াড়দের বলি এখন এসব নিয়ে কাজ না করতে, তবুও তাদের ফোনে একের পর এক কল আসতেই থাকবে। তাহলে আমরা সেটা কীভাবে নিয়ন্ত্রণ করব?"

অন্যদিকে অনেক খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ এখনও নিজেদের মূল্য বাড়িয়ে বড় ক্লাবে যাওয়ার আদর্শ সুযোগ। দুই গোল করে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন, নিউজিল্যান্ডের মিডফিল্ডার এলাইজা জাস্ট এবং সুইজারল্যান্ডের উইঙ্গার ইওহান মানজাম্বি। এছাড়া ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর মরক্কোর আয়ুব বুয়াদ্দিকে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026