১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বেলজিয়ামকে রুখে দিল ইরান

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে বেলজিয়াম। গতকাল উজ্জীবিত ইরানের সাথে রেড ডেভিলসরা গোলশুন্য ড্র করতে বাধ্য হয়েছে। কোনমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আগে তারা ১০ জনের দলে পরিনত হয়েছিল। এই ড্রয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে বেলজিয়াম।

বেলজিয়ামকে রুখে দিল ইরান

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে বেলজিয়াম। গতকাল উজ্জীবিত ইরানের সাথে রেড ডেভিলসরা গোলশুন্য ড্র করতে বাধ্য হয়েছে। কোনমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আগে তারা ১০ জনের দলে পরিনত হয়েছিল। এই ড্রয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে বেলজিয়াম।

কেভিন ডি ব্রুইনা, রোমেলো লুকাকুদের নিয়ে সাজানো তারকা সমৃদ্ধ বেলজিয়াম একাদশ লস এ্যাঞ্জেলসের মাঠে কিছুই করতে পারেনি। ইরানের প্রতিরোধের মুখে তাদের বারবার পিছু হটতে হয়েছে।

প্রথমার্ধের চতুর এক ফ্রি-কিক থেকে ইরানের তারকা স্ট্রাইকার মেহদি রারেমি বল জালে জড়িয়েছিলেন। কিন্তু ভিএআর অফসাইডের কারনে সেই গোল বাতিল কওে দেয়। বিরতির পর ন্যাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বেলজিয়াম ১০ জনের দলে পরিনত হয়েছিল।

এই ড্রয়ের ফলে গ্রুপ-জি'র তিনটি ম্যাচ এখন পর্যন্ত ড্রয়ে শেষ হয়েছে। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে নীচু র্যাঙ্কধারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম, যা কিছুটা হলেও তাদের স্বস্তি দিচ্ছে।

এদিকে আগামী শুক্রবার নিজেদেওর শেষ ম্যাচে ইরান মুখোমুখি হবে মিশরের। বিশ^কাপে খেলতে আসার আগে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতাসহ ভ্রমনজনিত বিধিনিষেধে মানসিক ভাবে বিপর্যস্ত ইরান এখনও পর্যন্ত মাঠের লড়াইয়ে নিজেদের ভালভাবেই প্রমান করে চলেছে।

পাঁচ ডিফেন্ডারের রক্ষণভাগে পরিবর্তন এনে ইরান প্রথমার্ধে বেশ রক্ষণাত্মক কৌশল গ্রহণ করে। ফলে বেলজিয়াম বলের দখলে আধিপত্য বিস্তার করলেও এবং ইরানের পেনাল্টি এলাকার আশপাশে অনেক পাস করলে তেমন কোনো ষ্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

মিশরের বিপক্ষে বেলজিয়ামের ১-১ গোলের ড্র ম্যাচে বদলি হিসেবে নেমে প্রভাব ফেলেছিলেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। সেই পারফরম্যান্সের পর তিনি এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান। ৩৬তম মিনিটে তার একমাত্র প্রচেষ্টা চেষ্টা ছিল একটি হেড, যা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

খেলার ধারার সম্পূর্ণ বিপরীতে প্রথমার্ধের সেরা দুটি সুযোগ তৈরি করে ইরান। দীর্ঘ থ্রো-ইনের পর হোসেইন কানানির নেওয়া নিচু শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

এরপর প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ইরানের তারকা স্ট্রাইকার মেহদি তারেমি একটি চমৎকার ফ্রি-কিক পরিকল্পনা থেকে বল জালে পাঠান। সাবেক ইন্টার মিলান তারকা বেলজিয়ামের দেয়ালের পাশ দিয়ে ছুটে গিয়ে ঘুরে দাঁড়িয়ে নিখুঁত শটে গোল করেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়, যা গ্যালারিতে থাকা ইরান-সমর্থক দর্শকদের হতাশ করে।

বিরতির পরও বেলজিয়াম আক্রমণ চালিয়ে যেতে থাকে, কিন্তু ইরানও পাল্টা আক্রমণে বিপজ্জনক ছিল। তারেমি কোনাকুনি শট কোর্তোয়া সেভ করে দলকে রক্ষা করেন।

প্রায় এক ঘণ্টা পর বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। এর পরপরই বেলজিয়াম গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল। কেভিন ডি ব্রুইনার কাট-ব্যাক থেকে ম্যাক্সিম ডি কুইপারের কাছ থেকে নেওয়া শট ইরানের গোলরক্ষক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন।

কিছুক্ষণ পর বদলি খেলোয়াড় হান্স ভানাকেন ফিরতি বলে শট নিলেও তা অনেক ওপর দিয়ে চলে যায়। কিন্তু এরপরই বেলজিয়ামের জন্য বড় ধাক্কা আসে। সেন্টার-ব্যাক এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। গোলরক্ষক কোর্তোয়ার উদ্দেশে একটি দুর্বল ব্যাকপাস দেন এবং বলের দিকে ছুটে যাওয়া তারেমিকে থামানোর চেষ্টা করতে গিয়ে হাত ব্যবহার করেন এনগয়। ফলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026