১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লড়াই করে বিশ্বকাপে দ্বিতীয় ড্র তুলে নিল কেপ ভার্দে

BSSঢাকা

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোল করে উরুগুয়ের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে। এর আগে প্রথম ম্যাচে ফেবারিট স্পেনকে তারা গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল।

লড়াই করে বিশ্বকাপে দ্বিতীয় ড্র তুলে নিল কেপ ভার্দে

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোল করে উরুগুয়ের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে। এর আগে প্রথম ম্যাচে ফেবারিট স্পেনকে তারা গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল।

মিয়ামিতে অনুষ্ঠিত রোববারের ম্যাচে ২১ মিনিটে কেইন পিনার গোলে এগিয়ে যায় কেপ ভার্দে। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল আদায় করে নেন পিনা। যদিও ম্যাক্সিমিলিয়ানো আরাউজো ও অগাস্টিন কানোবিওর গোলে প্রথমার্ধেই লিড নেয় উরুগুয়ে। ৪০ বছর বয়সী উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দে মুসলেরার ভুলে হেলিও ভারেলা দ্বিতীয়ার্ধে কেপ ভার্দেকে সমতায় ফেরান। এরপর আর কোন দল গোলের দেখা পায়নি।

গ্রুপ-এইচ'এ দ্বিতীয় পয়েন্ট আদায় করে নিয়ে কেপ ভার্দে এখন নক আউট পর্বে খেলার স্বপ্নে বিভোর। আফ্রিকান দেশটি আগামী শনিবার গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে। দিনের শুরুতে স্পেনের কাছে সৌদি আরব ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। সৌদিকে পরাজিত করতে পারলে শেষ ৩২ নিশ্চিত হবে কেপ ভার্দের।

অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে র্যাঙ্কিংয়ের নীচুতে থাকা সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডে যাবার পথে বিপদে রয়েছে। টানা দ্বিতীয় বিশ^কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে আগামী সপ্তাহে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান জায়ান্টদের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে হবে, যা মোটেই সহজ নয়।

উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েসলা সৌদি আরবের সাথে ম্যাচ থেকে দুটি পরিবর্তন করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন। আল হিলাল স্ট্রাইকার ডারউইন নুনেজ কাল বদলী বেঞ্চে ছিলেন। অন্যদিকে কেপ ভার্দের দলে তিনটি পরিবর্তন করেছিলেন কোচ বাবিস্টা। সবগুলো পরিবর্তনই ছিল আক্রমনভাগে।

ম্যাচের শুরুটাও বেশ আক্রমনাত্মক মেজাজেই করেছিল কেপ ভার্দে। স্পেনের বিপক্ষেও এভাবেই তাদের শুরুটা হয়েছিল। প্রথম আক্রমনটা অবশ্য এসেছিল উরুগুয়ের কাছ থেকে। ফেডেরিকো ভালভার্দের বাম পায়ের জোড়ালে শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। ২১ মিনিটে উরুগুয়ের দূর্বল দেয়ালকে ফাঁকি দিয়ে পিনার লম্বা ফ্রি-কিক মুসলেরাকে পরাস্ত করে।

ম্যাচে ফিরতে মরিয়া উরুগুয়ে শেষ পর্যন্ত ৪৪ মিনিটে সফল হয়। রডরিগো বেনটানকারের শট আটকাতে গিয়ে সিডনি লোপেস কাবরালের হেড পোস্টে লেগে ফেরত আসলে আরাউজো ফিরতি বলে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহোকে পরাস্ত করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আরাউজোর হেড থেকে দারুন ভলিতে উরুগুয়েকে এগিয়ে দেন কানোবিও।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রন ছিল উরুগুয়ের কাছে। ৬১ মিনিটে মুসরেলার অপ্রত্যাশিত ভুলের সুযোগে বদলী খেলোয়াড় ভারেলা ফাঁকা নেটে বল জালে জড়ালে সমতায় ফিরে কেপ ভার্দে।

ম্যাচের শেষ ভাগে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়েকে।

এই ড্রয়ে দুই ম্যাচে কেপ ভার্দের সাথে সমান দুই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026