১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গেইলকে হটিয়ে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড পোলার্ডের

BSSঢাকা

ঢাকা, ২১ জুন ২০২৬ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। স্বদেশি ক্রিস গেইলকে সরিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে উঠেছেন পোলার্ড।

৭৩৬ ম্যাচের ৬৫৩ ইনিংসে পোলার্ডের রান এখন ১৪,৫৮২। অন্যদিকে এত দিন ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ১৪,৫৬২ রান নিয়ে শীর্ষে ছিলেন গেইল।

ইউনিভার্স বস গেইলকে টপকে যেতে ১৯৮ ইনিংস বেশি খেলেছেন পোলার্ড। গেইল যেখানে সেঞ্চুরি হাঁকিয়েছেন ২২টি। সেখানে পোলার্ডের শতক মাত্র ২টি। হাফ-সেঞ্চুরির দিক দিয়েও গেইলের চেয়ে পিছিয়ে পোলার্ড। গেইল ৮৮টি ও পোলার্ডের অর্ধশতক আছে ৬৭টি।

আজ সকালে মেজর ক্রিকেট লিগে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এমআই নিউ ইয়র্কের হয়ে খেলতে নামেন পোলার্ড। গেইলকে সরিয়ে টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের মালিক হতে ৮০ রান দরকার ছিল তার। ওয়াশিংটনের বিপক্ষে ৫৬ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন পোলার্ড। রেকর্ড গড়া ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

তবে এ ম্যাচে ২৪৬ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ২১৫ রান তুলে ৩০ রানে ম্যাচ হারে পোলার্ডের এমআই নিউ ইয়র্ক।

টি-টোয়েন্টি সর্বোচ্চ রানের তালিকায় পোলার্ড-গেইলের পর শীর্ষ পাঁচের মধ্যে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস-জশ বাটলার ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

৫২৮ ম্যাচের ৫২৩ ইনিংসে হেলস তুলেছেন ১৪,৪৪৯ রান। ৫১০ ম্যাচের ৪৮১ ইনিংসে বাটলারের সংগ্রহ ১৪,৩৭১ রান। ৪৩৫ ম্যাচ ও ৪৩৮ ইনিংস ব্যাট করে ১৪,২৮৪ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন ওয়ার্নার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026