১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

যৌথভাবে দ্বিতীয় দ্রুত ১শ গোলের নজির গড়লো বিশ্বকাপের ২৩তম আসর

BSSঢাকা

ঢাকা, ২১ জুন ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টের ৩৩তম ম্যাচে এবারের বিশ্বকাপে শততম গোল পূর্ণ হয়েছে। যা বিশ্বকাপের সব আসর মিলিয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১শ গোল।

১৯৫৮ সালের বিশ্বকাপে ৩৩ ম্যাচে ১শ গোল হয়েছিল। এরপর আর কোন বিশ্বকাপে ৩৩ বা তার কম ম্যাচে ১শ গোল হয়নি। তাই ৬৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দ্রুত ১শ গোল দেখলো ফুটবল প্রেমিরা।

বিশ্বকাপে দ্রুত ১শ গোলের মাইফলক স্পর্শ করার রেকর্ড আছে ১৯৫৪ সালে সুইজারল্যান্ড বিশ্বকাপে। ঐ আসরে মাত্র ২০ ম্যাচে ১শ গোল হয়েছিল। যা এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে দ্রুততম ১শ গোলের বিশ্ব রেকর্ড।

এছাড়া ১৯৮২ ও ২০১৪ বিশ্বকাপে ৩৬ ম্যাচে ১শ গোল হয়েছে। ১৯৭৮ ও ১৯৯৪ বিশ্বকাপে ৩৮ ম্যাচে এসে ১শ গোল পূর্ণ হয়।

চলতি বিশ্বকাপের শততম গোলটি করেছেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার কোডি গাকপো। গতরাতে সুইডেনের বিপক্ষে গোল করে এই বিশ্বকাপের শততম গোলদাতা হয়ে যান গাকপো। ৩৩ ম্যাচ পর্যন্ত প্রতি ম্যাচে গোলের গড়- ৩.০৯। এবারের আসরে এডিডাসের 'ট্রিয়োন্ডা' বল ব্যবহার করা হচ্ছে।

এখন পর্যন্ত বিশ্বকাপের কয়েকটি ম্যাচে বড় জয়ও দেখা গেছে। এরমধ্যে জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে, সুইজারল্যান্ড ৪-১ গোলে বসনিয়া হার্জেগোভিনাকে, যুক্তরাষ্ট্র ৪-১ গোলে প্যারাগুয়েকে, ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে, সুইডেন ৫-১ গোলে তিউনিশিয়াকে, নরওয়ে ৪-১ গোলে ইরাককে, কানাডা ৬-০ গোলে কাতারকে, নেদারল্যান্ডস ৫-১ গোলে সুইডেনকে, জাপান ৪-০ গোলে তিউনিশিয়াকে হারিয়েছে।

৩৩ ম্যাচে ১শ গোল পূর্ণ হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডেরও আশা করা হচ্ছে

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026