১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কানাডা যেতে পারলেন না ওয়াহি

BSSঢাকা

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন থাকায় জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে কানাডায় যেতে পারেননি আইভরি কোস্টের ২৩ বছর বয়সী স্ট্রাইকার এলিয়ে ওয়াহি।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কানাডা যেতে পারলেন না ওয়াহি

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন থাকায় জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে কানাডায় যেতে পারেননি আইভরি কোস্টের ২৩ বছর বয়সী স্ট্রাইকার এলিয়ে ওয়াহি।

প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ওয়াহিকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)।

এক বিবৃতিতে এফআইএফ জানায়, '১৭ জুন আইভরিয়ান খেলোয়াড় ওয়াহিকে নিয়ে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ ও তথ্যের বিষয়ে অবগত আছে এফআইএফ। তবে এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো বিচারিক বা প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে এফআইএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই কঠিন সময়ে ওয়াহির পাশে থেকে পূর্ণ সমর্থন দেবে এফআইএফ। আইভরি কোস্ট জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়াহি।'

তারা আরও জানায়, 'কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় যুক্তরাষ্ট্রেই থাকবেন ওয়াহি।'

গত ১৭ মে লিগ ওয়ান ম্যাচে মেটজের বিপক্ষে নিসের হয়ে হলুদ কার্ড দেখবেন ওয়াহি, এমন বাজিতে আন্তর্জাতিক পর্যায়ে অস্বাভাবিক পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।

বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ফরাসি লিগ কর্তৃপক্ষ।

এরপর ২৯শে মে তাকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও তদন্ত চলছে।

২১ জুন 'ই' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্ট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026