১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা বিসিবির

BSSঢাকা

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বিসিবি সভাপতি তামিম ইকবাল বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা বিসিবির

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বিসিবি সভাপতি তামিম ইকবাল বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আজ একটি ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। এই বেতন বৃদ্ধিকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত সকল ব্যক্তির কল্যাণে বোর্ডের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে ইব্রাহিম লিখেছেন, 'আজ আমি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা দিতে পেরে আনন্দিত। এটি আমাদের সভাপতি তামিম ইকবালের প্রতিশ্রুতিরই একটি অংশ। যা তিনি অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় করেছিলেন। শুধু ক্রিকেটারদের নয়, মাঠে ক্রিকেটকে সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া পুরো দলটির কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।'

তিনি আরও লিখেন, 'ক্রিকেট মানে শুধু জাতীয় দলের জার্সি পরা খেলোয়াড়ই নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি অনুশীলন সেশন এবং প্রতিটি সফল আয়োজনের পেছনে রয়েছে নিবেদিতপ্রাণ একটি দল। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা স্থাপনাগুলো পরিষ্কার রাখতে, পেশাদার মান বজায় রাখতে এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা যাতে সেরা সময় উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অংশ হিসেবে আমাদের শুধু ক্রিকেটার তৈরি করাই নয় যারা এই খেলাকে সমর্থন করেন, তাদের সকলের মর্যাদা ও জীবিকা রক্ষা করার দায়িত্ব আছে।'

বিসিবি পরিচালক জানান, অ্যাডহক কমিটি গঠনের পর থেকে বোর্ড তার প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ আছে। প্রশাসনিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় উন্নয়ন এবং কর্মী কল্যাণমূলক উদ্যোগকে প্রধান অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি লিখেন, 'ন্যায্য বেতন কোনো বিশেষ সুবিধা নয়, এটি কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি এবং সম্মানের স্বীকৃতি। যখন কর্মীরা আরও নিরাপদে তাদের পরিবারের ভরণপোষণ করতে পারে, তখন তারা বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে আমাদের যৌথ লক্ষ্যে আরও শক্তিশালী সহযোগী হয়ে ওঠে।'

পোস্টে আরও বলা হয়, 'অ্যাডহক কমিটির সময় শুরু থেকে এখন পর্যন্ত আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষায় নিবেদিত থেকেছি। প্রশাসনিক সংস্কার, অবকাঠামো, খেলোয়াড় উন্নয়ন বা কর্মী কল্যাণ যা-ই হোক না কেন আমাদের লক্ষ্য ছিল প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়া।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026