১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে

BSSঢাকা

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আসরের দ্বিতীয় লাল কার্ডটি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার থেম্বা জোয়ানে। লাল কার্ডের জেরে জোয়ানেকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বলে আজ নিশ্চিত করেছে ফিফা।

তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আসরের দ্বিতীয় লাল কার্ডটি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার থেম্বা জোয়ানে। লাল কার্ডের জেরে জোয়ানেকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বলে আজ নিশ্চিত করেছে ফিফা।

আজটেকা স্টেডিয়ামের ঐ ম্যাচটিতে মেক্সিকো ২-০ গোলে জয়ী হয়। প্রতিপক্ষ ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করার করার কারনে ৮৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন জোয়ানে। এর ফলে দক্ষিণ আফ্রিকা ৯ জনের দলে পরিণত হয়। এর আগে ম্যাচের শুরুতে মিডফিল্ডার শেফেলো সিথোলে আসরের প্রথম লাল কার্ড দেখেছিলেন।

৩৬ বছর বয়সী জোয়ানে বদলী বেঞ্চ থেকে মাঠে নামার ২০ মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন। ব্রাজিলিয়ান রেফারি উইলটন সামপাইও ফাউলের পর জোয়ানেকে লাল কার্ড দেখাতে কোন কার্পন্য করেননি।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকান কোচ হুগো ব্রুস বলেছেন মেক্সিকোর একটি গোলের সুযোগ নষ্ট করার সময় সিথোলের লাল কার্ড তিনি মেনে নিয়েছেন। কিন্তু জোয়ানের লাল কার্ড বিতর্কিত ভাবে দেয়া হয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, 'দ্বিতীয় লাল কার্ড নিয়ে আমরা আলোচনা করতেই পারি। মেক্সিকান খেলোয়াড় আমার খেলোয়াড়কে ব্লক করেছিল। কিন্তু রেফারির দিক থেকে দেখতে গেলে আমাদের এটি মেনে নিতে হবে। কিন্তু আমার মনে হয় এই ঘটনায় লাল কার্ড এড়িয়ে যাওয়া যেত। প্রথম লাল কার্ড নিয়ে আমার কোন আপত্তি নেই। তাদের খেলোয়াড় একাই গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, সিথোলে ফাউল করেছে, আমি এটা মেনে নিচ্ছি।'

বিশ^কাপের আইনানুযায়ী লাল কার্ডের কারনে পরবর্তী ম্যাচে সেই খেলোয়াড় নিষিদ্ধ থাকবে। কিন্তু ফাউলের ধরণ বিবেচনায় ফিফা ডিসিপ্লিনারি কমিটি নিষেধাজ্ঞার সময় বাড়াতে পারে।

ফিফা জানিয়েছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আপিল করতে পারবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026