১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পর্তুগালকে রুখে দিয়ে বিশ্বকাপে স্মরণীয় সূচনা কঙ্গোর

BSSঢাকা

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বুধবার গ্রুপ-কে'র প্রথম ম্যাচেই রোনাল্ডোর পর্তুগাল ডিআর কঙ্গোর কাছে পয়েন্ট হারিয়েছে। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই জায়ান্ট পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো।

পর্তুগালকে রুখে দিয়ে বিশ্বকাপে স্মরণীয় সূচনা কঙ্গোর

ঢাকা, ১৮ জুন ২০২৬ (বাসস) : রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বুধবার গ্রুপ-কে'র প্রথম ম্যাচেই রোনাল্ডোর পর্তুগাল ডিআর কঙ্গোর কাছে পয়েন্ট হারিয়েছে। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই জায়ান্ট পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো।

হুয়াও নেভেসের লিড প্রথমার্ধেই শোধ করেন ইয়োনে উইসা। ১৯৭৪ সালে জায়রে নামে অংশ নেয়া দেশটি ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই চমক দেখিয়েছে। তারকা সমৃদ্ধ এবারের পর্তুগাল দলটিকে অনেকেই ফেবারিটের তকমা দিয়েছে। কিন্তু প্রথম ম্যাচের পারফরমেন্সে তারা সমর্থকদের মন জয় করতে পারেনি।

৪১ বছর বয়সী রোনাল্ডো পুরা ম্যাচেই প্রায় নিষ্প্রভ ছিলেন। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যে কারিশমা দেখিয়েছেন তার ধারে কাছেও ছিলেন না সিআর সেভেন।

ইবোলা মহামারীর কারনে বিশ^কাপ প্রস্তুতিতে বাঁধাগ্রস্থ হওয়া কঙ্গোই শেষ হাসি হেসেছে। প্রথম ম্যাচে পর্তুগালের মত শক্তিশালী দলকে রুখে দিয়ে ম্যাচ শেষে তাই তাদের উচ্চাসটা ছিল একটু বেশী।

ম্যাচের শুরুটা দারুন করেছিল পর্তুগাল। ৬ মিনিটে পেড্রো নেটোর নিখুঁত ক্রস থেকে নেভেসের হেড আটকানোর সাধ্য ছিলনা কঙ্গোর গোলরক্ষক এমপাসি-এনজাওর। ম্যাচের আধিপত্য নিজেদের করে নিলেও মিডফিল্ড থেকে সহসাই কোন আক্রমনে যেতে পারছিলনা পর্তুগাল। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমে দারুন এক আক্রমন থেকে গোল করে বসে কঙ্গো। ডান দিক থেকে আর্থার মাসুয়াকুর ক্রস থেকে ফাঁকায় দাঁড়ানো উইসার হেড আটকাতে পারেননি দিয়েগো কস্তা। বিশ^কাপে কঙ্গোর হয়ে প্রথম গোল দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন নিউক্যাসলের এই ফরোয়ার্ড।

সাবেক পর্তুগীজ তারকা ডিফেন্ডার পেপে ভিআইপি স্ট্যান্ডে বসে ম্যাচটি উপভোগ করেছেন।

ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেয়া বার্নার্ন্ডো সিলভা মূল দলে খেলেছেন। কিন্তু বিরতির পর তাকে বদলী বেঞ্চে উঠিয়ে নেন কোচ রবার্তো মার্টিনেজ। হুয়াও ক্যান্সেলো ওভারহেড কিক জালে জড়ালেও অফাইডের কারনে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে কঙ্গো সমান তালে লড়াই করে নিজেদের প্রতিরোধ করেছে। ফ্রান্সিসকো কনসেইকাওর পাস থেকে রোনাল্ডো পুরো ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026