১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

র‌্যাংকিংয়ে বড় লাফ মুস্তাফিজ-তাসকিন ও শরিফুলের

BSSঢাকা

ঢাকা, ১৭ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিসি পুরুষ ওয়ানডে র্যাংকিংয়ে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

র‌্যাংকিংয়ে বড় লাফ মুস্তাফিজ-তাসকিন ও শরিফুলের

ঢাকা, ১৭ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইসিসি পুরুষ ওয়ানডে র্যাংকিংয়ে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আজ পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বোলার-ব্যাটারদের দারুন নৈপুন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। সিরিজে সর্বোচ্চ ৬টি করে উইকেট শিকার করেন বাংলাদেশের শরিফুল ও মুস্তাফিজ। শরিফুল ১টি ও ফিজ ৩ ম্যাচ খেলেন।

অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাট রেনশর সাথে দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে উইকেট নেন তাসকিন। এজন্য মুস্তাফিজ ১২ ধাপ, শরিফুল ১০ ধাপ ও তাসকিনের পাঁচ ধাপ উন্নতি হয়েছে।

৫৬১ রেটিং নিয়ে শরিফুল ১৮তম, ৫৩১ রেটিং নিয়ে মুস্তাফিজ ২৫তম এবং ৫২৫ রেটিং নিয়ে ২৭তম স্থানে আছেন তাসকিন।

সিরিজে ৩ ম্যাচ খেলে ২ উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম। ১১ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয় ও লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ১৫৪ রান করেন হৃদয়। ৭ ধাপ এগিয়ে ৬০৯ রেটিং নিয়ে ২০তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন হৃদয়ই।

৩ ইনিংসে ৮৬ রান করে র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠেছেন লিটন। তার রেটিং ৪৬৫।

সিরিজে চতুর্থ সর্বোচ্চ ১৩২ রান করেও উন্নতি বা অবনতি হয়নি নাজমুল হোসেন শান্তর। ৫৭৩ রেটিং নিয়ে ২৯তম স্থানে আছেন তিনি।

ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, বোলারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডার হিসেবে আফগান আজমতুল্লাহ ওমরজাই শীর্ষে আছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026