১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ : হৃদয়

BSSঢাকা

ঢাকা, ১৭ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুললেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।

ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ : হৃদয়

ঢাকা, ১৭ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুললেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার স্পিনারদের তোপে ১৩১ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে ১০ বল বাকী রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় অসিরা। হারের আগে আরও একবার লড়াই করার চেষ্টা করেছেন বাংলাদেশের বোলাররা। সেটিও মনে করিয়ে দিয়েছেন দলনেতা হৃদয়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশই। ১৭ বলে ২৬ রানের সূচনার পর অস্ট্রেলিয়ার চার স্পিনার মিলে ৯ উইকেট শিকার করলে পথ হারায় টাইগাররা। ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

এডাম জাম্পা-জোয়েল ডেভিস ৩টি করে এবং ম্যাট রেনশ ২টি ও নিখিল চৌধুরি ১টি উইকেট নেন। এ ম্যাচেই অভিষেক হয়েছে ডেভিস ও নিখিলের।

ম্যাচ হারের পর ব্যাটিং ইউনিটের ব্যর্থতাকে তুলে ধরলেন নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরির কারনে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হৃদয়। তিনি বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আজ ব্যর্থ হয়েছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের অন্তত ১৬০ বা ১৭০ রান করা উচিত ছিল।'

ইনিংসের মাঝপথে বেশ কিছু উইকেট হারানোয় বড় জুটি না হওয়ার আক্ষেপ হৃদয়ের। তিনি বলেন, 'ইনিংসের মাঝপথে আমরা পরপর উইকেট হারিয়েছি। এজন্য আমরা কোন জুটি গড়তে পারিনি।'

তবে উইকেট নিয়ে খুশি হৃদয়। তিনি বলেন, 'ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো ছিল। কিন্তু ১৩১ রান লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। এই রান নিয়ে লড়াই করতে হলে অনেক বেশি ভালো বল করতে হয়।'

প্রতি সিরিজ ও ম্যাচের মত বোলাররা আজও চেষ্টা করেছে বলে জানান হৃদয়। তিনি বলেন, 'প্রতিটি সিরিজ এবং প্রতিটি ম্যাচে বোলিং ইউনিট ভালো করেছে। পরেরবার বোলাররা আরও ভালো করবে।'

হার দিয়ে সিরিজ শুরু করলেও, ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ হৃদয়। তিনি বলেন, 'আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। সবাই জানি আমরা কি ভুল করেছি। আশা করি পরের ম্যাচে সেই ভুলগুলো কাটিয়ে উঠতে পারব।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026