১ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ডিফেন্ডার লিভরামেন্টোর পরিবর্তে ইংল্যান্ড বিশ্বকাপ দলে চালোবা

BSSঢাকা

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : কাফ ইনজুরির কারনে ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভরামেন্টো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ মিশন শুরু করার আগ মুহূর্তে লিভরামেন্টোর পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ট্রেভো চালোবা। এক বিবৃতিতে ইংল্যান্ড দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউক্যাসলের ২৩ বছর বয়সী এই রাইট-ব্যাক রোববার কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে ট্রেনিংয়ের সময় ইনজুরিতে আক্রান্ত হন। তার পরিবর্তে ইংল্যান্ডের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ২৬ বছর বয়সী চেলসির সেন্টার-ব্যাক চালোবাকে দলভূক্ত করা হয়েছে। যদিও টেক্সাসের আর্লিংটনে আগামীকাল ম্যাচের আগে তিনি দলের সাথে যোগ দিতে পারছেন না।

বিবৃতিতে বলা হয়েছে, চেলসি ডিফেন্ডারের কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, অন্যদিকে দলের বাকি সদস্যরা বুধবার ক্রোয়েশিয়াার বিপক্ষে থ্রি লায়ন্সের উদ্বোধনী গ্রুপ ম্যাচ খেলতে টেক্সাসের ডালাসে যাবে।

গতকাল দুপুরে ট্রেনিং ক্যাম্পে লিভরামেন্টো কাফ ইনজুরিতে আক্রান্ত হবার পর স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার আর বিশ্বকাপে খেলা হচ্ছেনা। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ছয় ম্যাচ খেলা লিভরামেন্টো উরুর ইনজুরির কারনে প্রিমিয়ার লিগের শেষ সপ্তাহটা বিশ্রামে ছিলেন।

গ্রুপ-এল'এ ইংল্যান্ডের অপর দুই প্রতিপক্ষ হলো ঘানা ও পানামা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

এজেন্ট-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

এজেন্ট-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম একাধিকবার লঙ্ঘনের দায়ে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল শুনানির পর শুক্রবার চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

8/1/2026

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র সমালোচনার মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার বিশ্বকাপে বেসরকারী বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন।

8/1/2026

বাংলাদেশের আরচারি উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব

বাংলাদেশের আরচারি উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশ সফরে এসে এ দেশের আরচারির অভূতপূর্ব উন্নয়ন, ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব জাসেম শাহীন আল-সুলাইতি।

7/31/2026

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার লিওনেল মেসিকে ফুটবলের 'ঈশ্বর' হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

7/31/2026

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : লেভান্তে থেকে ২১ বছর বয়সি স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে খেলবেন এস্পি।

7/31/2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সোবার্সকে

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সোবার্সকে

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্সকে শেষ বিদায় জানাল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে সোবার্সের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

7/31/2026

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ মাসুদের

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ মাসুদের

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : আঙুলের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার শান মাসুদ।

7/31/2026

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ৬৬ বছর বয়সি বারেসি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এসি মিলান।

7/31/2026