১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

BSSঢাকা

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অসিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অসিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা।

কাল সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয়টি বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ফলে ওয়ানডে ফরম্যাটে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা। শ্বাসরুদ্ধকর তৃতীয় ও শেষ ম্যাচ ১ উইকেটে হেরে যাওয়ায়, অসিদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারেনি বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এছাড়া অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও আছে টাইগারদের। ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে পরিসংখ্যানের দিক দিয়ে পিছিয়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে অসিদের বিপক্ষে এখন পর্যন্ত ১১বারের দেখায় ৪বার জয় ও ৭বার হেরেছে বাংলাদেশ।

ব্যাটিং নিয়ে উদ্বেগ থাকলেও দলের পেস অ্যাটাক নিয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, 'আমাদের খুবই ভালো পেস বোলিং অ্যাটাক আছে। সেরা একাদশে যে কেউ সুযোগ পেতে পারে। পেসারদের মধ্যে খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যা বাংলাদেশ দলের জন্য ভালো। এতে বেঞ্চ শক্তিশালী হচ্ছে।'

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইনদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমন। সাকলাইন বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দলে অন্যরা ছিলেন। অসিদের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান ছিল পেসারদের।

ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করতে চান লিটন। তিনি বলেন, 'শুধুমাত্র আমরা সিরিজ জয় করিনি। তিন ম্যাচেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা। তাই ফরম্যাট আলাদা, আমাদের দলও আলাদা, তাদের দলও আলাদা।'

লিটন আরও বলেন, 'একটি ভালো ব্যাপার হলো আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে খেলেছে। সবারই আত্মবিশ্বাস আছে। কিন্তু একটি নির্দিষ্ট দিনে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে।'

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারলেও, শেষ ম্যাচের জয়ে হোয়াইটওয়াশ এড়াতে পারে অস্ট্রেলিয়া। যা টি-টোয়েন্টি সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস দেবে অসিদের। এছাড়াও নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ফেরায় উজ্জীবিত অস্ট্রেলিয়া।

গোড়ালির ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মার্শ। ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ।

ব্যক্তিগত কারনে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ব্যাটার ট্রাভিস হেড। তার জায়গায় প্রথমবারের মত অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার নিখিল চৌধুরি। ১৯৬৪ সালের পর প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আছে নিখিলের।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, নিখিল চৌধুরী, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহেনিম্যান, রিলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও এডাম জাম্পা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026