১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে শেষ ধাপ পেরোতে প্রস্তুত ইংল্যান্ড

BSSঢাকা

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : একের পর এক বড় টুর্নামেন্টে হতাশাজনক ব্যর্থতার পর এবার বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডের রয়েছে প্রয়োজনীয় প্রতিভা, আবেগ ও আত্মবিশ্বাস, এমনটাই বিশ্বাস করেন দলের অন্যতম তারকা বুকায়ো সাকা।

বিশ্বকাপে শেষ ধাপ পেরোতে প্রস্তুত ইংল্যান্ড

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : একের পর এক বড় টুর্নামেন্টে হতাশাজনক ব্যর্থতার পর এবার বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডের রয়েছে প্রয়োজনীয় প্রতিভা, আবেগ ও আত্মবিশ্বাস, এমনটাই বিশ্বাস করেন দলের অন্যতম তারকা বুকায়ো সাকা।

আর্সেনালের এই উইঙ্গার ছিলেন গ্যারেথ সাউথগেটের সেই দলের সদস্য, যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে দুইবার ফাইনালে উঠে শেষ বাধায় হোঁচট খেয়েছিল এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।

এর আগে চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালেও উঠেছিল।

সোমবার কানসাস সিটিতে ইংল্যান্ড দলের অনুশীলন শিবিরে সাকাকে সাংবাদিকরা প্রশ্ন করেন ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে সাম্প্রতিক টুর্নামেন্টগুলো থেকে দল কী শিক্ষা নিতে পারে। ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ২৪ বছর বয়সী সাকা বলেন, "আমার মনে হয় প্রতিটি টুর্নামেন্ট থেকে আমরা ভিন্ন ভিন্ন শিক্ষা পেয়েছি, বিশেষ করে দুটি ফাইনালে পৌঁছানোর অভিজ্ঞতা থেকে।"

তিনি আরও বলেন, "মূল বিষয়টি হলো বিশ্বাস। আমি যখন দলের দিকে তাকাই, তখন আমাদের প্রতিভা, আবেগ এবং আত্মবিশ্বাস দেখতে পাই। আমাদের দলে সত্যিকারের বিজয়ী মানসিকতার খেলোয়াড় এবং প্রকৃত নেতারা আছেন। আমি মনে করি, যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারব।"

সাকা যোগ করেন, "আমি খুবই উচ্ছ্বসিত। আমার মনে হয় সব খেলোয়াড়ই ভালো মানসিক অবস্থায় আছে।

দলের পরিবেশও দারুণ। আমরা শুধু প্রথম ম্যাচটি শুরু হওয়ার অপেক্ষায় আছি এবং আমাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে মুখিয়ে রয়েছি।"

সাকা বলেন, আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, "আমার এবং আর্সেনালের অন্য ছেলেদের জন্য এই সাফল্য আমাদের এমন এক আত্মবিশ্বাস ও স্বাধীনতা দিয়েছে যা নিয়ে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি। আমি মনে করি, এটি অবশ্যই আমাদের আরও উন্নত করবে।"

ইংল্যান্ডের কোচ থমাস টাচেল গত সপ্তাহে বলেছিলেন, মৌসুমের শেষ দিকে অ্যাকিলিসের চোটে ভোগার কারণে সাকার শারীরিক সক্ষমতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তবে মৌসুমের শেষভাগে মাঠে ফেরা এই ফরোয়ার্ড বুধবার টেক্সাসের আর্লিংটনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ঘোষণা দিয়েছেন যে তিনি খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026