১ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এক ম্যাচ পরেই কোচ লামুচিকে ছাঁটাই করলো তিউনিশিয়া

BSSঢাকা

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : সুইডেনের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫-১ গোলে বিধ্বস্ত হবার পর কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করেছে তিউনিশিয়া। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ফরাশি কোচ হার্ভে রেনার্ডকে। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।

প্রথম কোচ হিসেবে বিশ্বকাপের ইতিহাসে মাত্র এক ম্যাচ পরেই ছাঁটাই হলেন লামুচি।

২০২২ কাতার বিশ্বকাপে রেনার্ড সৌদি আরবের কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব বিশ্বকাপে অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছিল। কাতার বিশ্বকাপে পর রেনার্ড ফ্রান্স নারী জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান।

তিউনিশিয়ার জাতীয় টেলিভিশনে এ সম্পর্কে বলা হয়েছে, 'তিউনিশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মোয়েজ নাসারি ঘোষনা দিয়েছন ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত ফরাশি কোচ হার্ভে রেনার্ডের সাথে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহনের চুক্তি সম্পাদিত হয়েছে।'

৫৪ বছর বয়সী লামুচি জানুয়ারি থেকে তিউনিশিয়ার দায়িত্বে ছিলেন। ফ্রান্সের সাবেক এই খেলোয়াড়ের অধীনে পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তিউনিশিয়া। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় ছিল লামুচির একমাত্র সাফল্য।

গত রোববার সুইডেনের কাছে প্রথম ম্যাচেই বড় পরাজয়ে তিউনিশিয়ার নক আউট পর্বে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। আগামী শনিবার গ্রুপ-এফ'র পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। এরপর শেষ ম্যাচে তিউনিশিয়া নেদারল্যান্ডসের মোকাবেলা করবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

নেতৃত্ব ছাড়লেন এডওয়ার্ডস; নতুন অধিনায়ক ডি লিড

নেতৃত্ব ছাড়লেন এডওয়ার্ডস; নতুন অধিনায়ক ডি লিড

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : হঠাৎ করেই নেদারল্যান্ডসের অধিনায়কের দায়িত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস। নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক হয়েছেন বাস ডি লিডে।

8/1/2026

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচ ড্র বা জিতলেই দীর্ঘ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নেবে ক্যারিবীয়রা।

8/1/2026

ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল মাদ্রিদ

ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল মাদ্রিদ

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে ভিনিসিয়াস জুনিয়রকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ভিনির চুক্তি নবায়নের জন্য দেওয়া সর্বশেষ প্রস্তাবও আর বাড়ানোর পরিকল্পনা নেই ক্লাবটির। ইএসপিএনকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

8/1/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

8/1/2026

নিউক্যাসলের কোচের পদ ছাড়লেন এডি হাও

নিউক্যাসলের কোচের পদ ছাড়লেন এডি হাও

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : সেন্ট জেমস পার্কে পাঁচ বছরের অধ্যায়ের সমাপ্তির পর বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে ফেরার জন্য নিউক্যাসল ইউনাইটেডের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন এডি হাও।

8/1/2026

এজেন্ট-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

এজেন্ট-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম একাধিকবার লঙ্ঘনের দায়ে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল শুনানির পর শুক্রবার চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

8/1/2026

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র সমালোচনার মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার বিশ্বকাপে বেসরকারী বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন।

8/1/2026

বাংলাদেশের আরচারি উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব

বাংলাদেশের আরচারি উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশ সফরে এসে এ দেশের আরচারির অভূতপূর্ব উন্নয়ন, ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব জাসেম শাহীন আল-সুলাইতি।

7/31/2026