১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিকেএসপিতে ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

BSSঢাকা

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে 'স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন, রিহ্যাবিলিটেশন ও বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)' শীর্ষক তিন দিনব্যাপী একটি বিশেষায়িত সেমিনার ও কর্মশালা। আজ বিকেএসপি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে নিজের খেলোয়াড়ী জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আধুনিক খেলাধুলায় খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে এবং ইনজুরি কাটিয়ে উঠতে এ ধরণের কর্মশালার আয়োজন অত্যন্ত জরুরী ও সময়োপযগী।

তিনি বলেন, আমরা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ শুরু করেছি। ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে সমাজের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপস্থিত ক্রীড়াবিদ ও ট্রেইনিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনাদের অবশ্যই প্রশিক্ষকদের কথা মেনে চলতে হবে এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিজেদের করণীয় ও লক্ষ্য সম্পর্কে নিজেরা সচেতন না হলে খেলায় কাঙ্খিত সাফল্য আসবে না। একই সাথে তিনি এই কর্মশালা থেকে প্রাপ্ত জীবনরক্ষাকারী জ্ঞান শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিন দিনব্যাপী এই সেমিনারের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে অংশগ্রহণকারীদের জন্য 'বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)' -এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ। মাঠের ভেতর বা বাইরে যেকোনো জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি) ব্যবহার, শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবেলা এবং আহত খেলোয়াড়কে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা শেষে সফলভাবে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে সুইডেনের 'এফএসি' (ফার্স্ট এইড কোর্চ) কর্তৃক আন্তর্জাতিক সনদ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সেমিনারে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদবৃন্দ অংশগ্রহণ করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026