১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

BSSঢাকা

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : নবাগত কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্পেন। আজ আটালান্টায় অনুষ্ঠিত গ্রুপ-এইচ'র প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করতে বাধ্য হয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।

অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : নবাগত কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্পেন। আজ আটালান্টায় অনুষ্ঠিত গ্রুপ-এইচ'র প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করতে বাধ্য হয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।

বার্সেলোনার সুপারস্টার লামিন ইয়ামাল মূল দলে ছিলেন না। প্রায় দুই মাস যাবত ফিটনেস সমস্যায় ভুগতে থাকা ইয়ামালকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাননি স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তে। সে কারনেই দ্বিতীয়ার্ধে তাকে বদলী হিসেবে নামানো হয়। যদিও কেপ ভার্দের জেদী রক্ষনভাগের বিপরীতে মোটেই সুবিধা করতে পারেনি ইয়ামালসহ পুরো আক্রমণভাগ।

২০১০ সালে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর স্পেন এখনও পর্যন্ত নক আউট পর্বে কোন ম্যাচ জিততে পারেনি। বলের দখল নিজেদেওর কাছে রেখেও তা কাজে লাগাতে না পারার অক্ষমতা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তাদের হতাশাজনক বিদায়ের কথা মনে করিয়ে দেয়। অথচ কোচ ডি লা ফুয়েন্তে দাবী জানিয়েছিলেন এবারের আসরে স্পেন সেরা দল নিয়ে মাঠে নামছে। টুর্নামেন্টের আগেই স্পেনের গায়ে ফেবারিটের তকমাও লেগে গিয়েছিল।

কিন্তু আজকের ম্যাচের পর আরও একবার প্রমানিত হলো বিশ্বকাপে সফলতার জন্য ইয়ামাল ও নিকো উইলিয়ামসের পারফর্ম করাটা জরুরী। উইলিয়ামসও ইনজুরিতে ভুগছেন। যে কারনে ৮৭ মিনিট পর্যন্ত তিনি বদল বেঞ্চেই ছিলেন।

বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দে এবারই প্রথম বিশ্ব মঞ্চে খেলতে এসেছে। প্রথম ম্যাচেই তারা পাঁচ লাখের অল্প কিছু বেশী জনগনের দেশকে গর্বিত করেছে।

অন্যান্য কিছু দলকে যেখানে খেলতে হয়েছে প্রচন্ড গরমের মধ্যে সেখানে তার বিপরীতে গিয়ে আটালান্টার অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে স্পেনের স্বাভাবিক খেলা ব্যহত হয়েছে, এমন অযুহাতও কাজে দেয়নি। এই ধরনের স্টেডিয়ামে বরং হাইড্রেশন ব্রেকের সময় দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে।

বিরতির ছয় মিনিট আগে স্পেন সত্যিকার অর্থেই কিছুটা বিপদজনক হয়ে উঠেছিল। মার্ক কুকুরেলার ক্রসে ফেরান তোরেসের শট ক্রসবারে লাগে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা কোনমতে তা রুখে দিলে মিকেল ওয়ারজবালের হেড বারের উপর দিয়ে চলে যায়। পরের মুহূর্তে তোরেস আবারও ভোজিনহোকে পরীক্ষায় ফেলেন। কর্ণার থেকে অমারিক লাপোর্তের হেড ভোজিনহো কোনমতে বাইরে পাঠান।

বিরতির পরও কেপ ভার্দে নিজেদের শক্তিশালী রক্ষনভাগ দিয়ে স্পেনকে আটকে রাখে। দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের সময় ইয়ামাল মাঠে নামেন। টুর্নামেন্টের অন্যতম বড় তারকা হিসেবে স্বাভাবিক ভাবেই লাইমলাইটটা ছিল ইয়ামালকে ঘিড়েই। মাঠে নেমেই তার একটি এ্যাসিস্টে আরেক বদলী খেলোয়াড় মিকেল মেরিনো সুযোগ হাতছাড়া করেন। ওয়ারজাবালের ডিফ্লেকটেড শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। শেষ মিনিটে ডানি বোরজেস অল্পের জন্য স্প্যানিশ গোলরক্ষক উনাই সাইমনকে পরাস্ত করতে ব্যর্থ হন।

আগামী রোববার পরবর্তী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব, কেপ ভার্দে খেলবে উরুগুয়ের বিপক্ষে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026