১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফিফার কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালি রেফারি ওমর আরতান

BSSঢাকা

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : সোমালিয়ার রেফারি ওমর আরতান বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্ধারিত পূর্ণ পারিশ্রমিক ফিফার কাছ থেকে পাবেন বলে জানা গেছে।

ফিফার কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালি রেফারি ওমর আরতান

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : সোমালিয়ার রেফারি ওমর আরতান বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্ধারিত পূর্ণ পারিশ্রমিক ফিফার কাছ থেকে পাবেন বলে জানা গেছে।

যদিও টুর্নামেন্ট শুরুর আগে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

আফ্রিকার অন্যতম শীর্ষ রেফারি হিসেবে পরিচিত ৩৪ বছর বয়সী আরতান গত সপ্তাহে মিয়ামিতে পৌঁছানোর পর ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পেরে সোমালিয়ায় ফিরে যান।

যুক্তরাষ্ট্রের বর্ডার এন্ড কাস্টমস প্রোটেকশন (সিবিপি)'র এক বিবৃতিতে বলা হয়, তাকে দেশে প্রবেশ করতে না দেওয়ার পেছনে "নিরাপত্তা যাচাই-সংক্রান্ত উদ্বেগ" কাজ করেছে।

এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আরতানের পক্ষে ফিফা কেন সফলভাবে হস্তক্ষেপ করতে পারেনি- এমন প্রশ্নের জবাবে ইনফান্তিনো সমালোচকদের শান্ত হতে এবং ধৈর্য ধরতে বলেন।

তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, বিশ্বকাপে তার নির্ধারিত দায়িত্বের জন্য আরতানকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। তার কতটি ম্যাচ পরিচালনা করার কথা ছিল, তার ওপর নির্ভর করে সুনির্দিষ্ট অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে।

বিশ্বকাপ থেকে আরতানের বাদ পড়ার পর, উয়েফা তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগস্টে অস্ট্রিয়ার সালজবার্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপ ম্যাচে তিনি প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজি ও ইউরোপা লিগ বিজয়ী এ্যাস্টন ভিলা।

এই নিয়োগকে অনেকেই আরতানের প্রতি সমর্থন ও স্বীকৃতির প্রতীক হিসেবে দেখছেন। কারণ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ হারালেও ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার সুযোগ তিনি পেয়েছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026