১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের

BSSঢাকা

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই বল হাতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের নজির গড়লেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংসে বল হাতে ১০১ রানে ৯ উইকেট শিকার করেন কেন্টের হয়ে খেলতে নামা হাসান। তার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের তৃতীয় দিন কেন্ট ১৪০ রানের বড় ব্যবধানে হারায় ল্যাঙ্কাশায়ারকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এ ঘরের মাঠ ব্লাকপুলে টস জিতে কেন্টকে প্রথমে ব্যাট করতে পাঠায় ল্যাঙ্কারশায়ার। চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার বেন ডাওকিন্স। শেষ ব্যাটার হিসেবে নেমে অপরাজিত ৬ রান করেন হাসান।

জবাবে ৮৭ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। বল হাতে কেন্টের পেসার কিথ ডাডজেন ৬ উইকেট নেন। ৬ ওভার বল করে ৩২ রানে ৩ উইকেট শিকার করেন হাসান।

প্রথম ইনিংস থেকে পাওয়া ৯১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৩২ রানে থামে কেন্ট। ফলে ল্যাঙ্কাশায়ারকে ৪২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কেন্ট। দ্বিতীয় ইনিংসে কেন্টের হয়ে ১০৩ রান করেন ক্রিস বেনঞ্জামিন। হাসান ৪ রানে আউট হন।

৪২৪ রান তাড়া করতে নেমে হাসানের বোলিং তোপে ২৮৩ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ১৬ ওভারে ৬৯ রানে ৬ উইকেট শিকার করেন হাসান। ইনিংস বিবেচনায় প্রথম শ্রেণির ক্রিকেটে এটি হাসানের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ম্যাচে ১০১ রানে ৯ উইকেট নেন তিনি। ম্যাচ বিবেচনায় এটিও হাসানের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুন্যে।

এ ম্যাচে ৯ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১শ উইকেট পূর্ণ করেছেন ২৬ বছর বয়সী হাসান।

ম্যাচ শেষে হাসানের বোলিংয়ের প্রশংসা করেছেন কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড। তিনি বলেন, 'বিশ্বমানের বোলিং করেছে হাসান। ম্যাচ জুড়ে ভালো দক্ষতা ও গতি নিয়ে বল করেছে সে। যখনই প্রয়োজন ছিল উইকেট নিয়েছে হাসান। দুই দিকেই বল সুইং করিয়েছে সে।'

সব মিলিয়ে কেন্টের হয়ে ছয়টি ম্যাচ খেলবেন হাসান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026