১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথম ম্যাচ থেকেই ইংল্যান্ড শক্তি ও সামর্থ্য দেখাতে চায় : ও’রিলি

BSSঢাকা

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই শক্তি ও সামর্থ্য দেখাতে চায় একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের ডিফেন্ডার নিকো ও'রিলি জানান, মাঠে কোনো ছাড় না দিয়ে প্রথম ম্যাচ থেকেই পূর্ণ শক্তি এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায় ইংলিশরা।

প্রথম ম্যাচ থেকেই ইংল্যান্ড শক্তি ও সামর্থ্য দেখাতে চায় : ও’রিলি

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই শক্তি ও সামর্থ্য দেখাতে চায় একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের ডিফেন্ডার নিকো ও'রিলি জানান, মাঠে কোনো ছাড় না দিয়ে প্রথম ম্যাচ থেকেই পূর্ণ শক্তি এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায় ইংলিশরা।

আগামী ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ১৯৬৬ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

তাই চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচের আগে ২০১৮ সালের স্মৃতি ফিরে আসছে। কারন ঐ আসরের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড। এজন্য দু'দলের ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।

উত্তেজনায় গা না ভাসিয়ে মাঠে নিজেদের পারফরমেন্সের দিকে মনোযোগ দিতে চান ২২ বছর বয়সী রিলি।

তিনি বলেন, 'আমরা গরমের সাথে মানিয়ে নিচ্ছি। প্রচুর অনুশীলন করছি। দু'টি প্রস্তুতি ম্যাচে সবাই খেলার সুযোগ পেয়েছে। এখন মাঠে নেমে সেরা পারফরমেন্স করতে হবে আমাদের এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে। স্বাভাবিকভাবেই, আমাদের এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে হবে। আমরা দল হিসেবে দারুন প্রস্তুতি নিয়েছি।'

থমাস টাচেল ও অধিনায়ক হ্যারি কেনের অধীনে বিশ্বকাপে দল হয়ে ওঠার চেষ্টা করছে ইংল্যান্ড। বিশ্বকাপের জন্য দলগত সাফল্যই সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি, 'আমাদের মধ্যে যে একতা রয়েছে, তাতে অনুভব করতে পারছি যে আমরা একটি দল। সবাই ঐক্যবদ্ধ এবং আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো।'

তিনি আরও বলেন, 'কোস্টা রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে অনেক সুযোগ পেয়েছিলাম আমরা এবং এখন সময় বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলা।'

প্রথমবারের মত বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন ও'রিলি। বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে বলে জানান তিনি, 'স্বপ্ন সত্যি হতে চলেছে। এটা এমন এক স্বপ্ন, যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। আমি এখনও তরুণ। মাঠে নামার তর সইছে না।'

১৭ মাস আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক হয় ও'রিলির। এরপর ৪৩ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি।

নিজের প্রথম বিশ্বকাপ নিয়ে ও'রিলি আরও বলেন, 'বিশ্বকাপে খেলবো, এটা বুঝতে মাঝে মাঝে চিমটি কেঁটে দেখতে হচ্ছে। সব কিছু খুব দ্রুত ঘটছে। গত জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় আমার। এরপর আমি ম্যানচেস্টার সিটির হয়ে একের পর এক সাফল্য পেয়েছি এবং সেটাই এখানে নিয়ে এসেছে আমাকে।

নিজের প্রথম বিশ্বকাপকে স্মরনীয় করে রাখতে চাই।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026