১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

BSSঢাকা

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপে অংশ নেওয়া ১৩টি দেশের ফুটবল সংস্থা উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সমালোচনা করেছে। তিনি মন্তব্য করেছিলেন এবারের সম্প্রসারিত বিশ্বকাপে অনেক ম্যাচই হবে "সম্পূর্ণ গুরুত্বহীণ"। আর এতেই তোপের মুখে পড়েছেন উয়েফা প্রধান।

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপে অংশ নেওয়া ১৩টি দেশের ফুটবল সংস্থা উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সমালোচনা করেছে। তিনি মন্তব্য করেছিলেন এবারের সম্প্রসারিত বিশ্বকাপে অনেক ম্যাচই হবে "সম্পূর্ণ গুরুত্বহীণ"। আর এতেই তোপের মুখে পড়েছেন উয়েফা প্রধান।

যৌথ বিবৃতিতে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দে, কুরাসাও, উজবেকিস্তানসহ ১৩টি দেশের ফুটবল সংস্থা জানায়, তারা স্লোভেনিয়ার সংবাদপত্র ডেলোতে প্রকাশিত সেফেরিনের মন্তব্য সম্মান বজায় রেখে কিন্তু দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে বলা হয়, "আমাদের দেশগুলোর জন্য বিশ্বকাপের কোনো ম্যাচই গুরুত্বহীন নয়। এই ম্যাচগুলোকে কম গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা অত্যন্ত হতাশাজনক। এটি বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, ক্লাব, ফুটবল সংগঠক এবং সমর্থকদের প্রচেষ্টা, ত্যাগ ও স্বপ্নকে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।"

খবরে বলা হয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে সেফেরিন মন্তব্য করেছিলেন বিশ্বকাপে দলের সংখ্যা ২০২২ সালের ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় প্রতিযোগিতার মান কিছুটা কমে যাবে।

ডেলো পত্রিকার উদ্ধৃতি অনুযায়ী তিনি বলেন, "আমাদের অনেক ম্যাচ আছে, যেগুলো একেবারেই অনাকর্ষণীয়।"

তবে আরেকটি স্লোভেনিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাকে এ কথাও বলতে দেখা যায়, ''অন্যদিকে, ছোট দেশগুলোও এখন অংশ নিতে পারে এবং বিশ্বকাপের আবহ অনুভব করতে পারে, যা একটি বড় বিষয়।"

১৩টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশই সম্মানের দাবিদার।

বিবৃতিতে আরও বলা হয়, "প্রতিটি দল নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। প্রতিটি সমর্থকের স্বপ্ন দেখার অধিকার আছে। বিশ্বের কোটি মানুষের কাছে প্রতিটি ম্যাচেরই গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা উয়েফা সভাপতির মন্তব্য প্রত্যাখ্যান করছি।"

এই বিবৃতিতে আরও স্বাক্ষর করেছে ডিআর কঙ্গো, হাইতি, আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মিশর, ঘানা, সেনেগাল, আইভরি কোস্ট এবং দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশন।

এ ব্যপারে উয়েফার সঙ্গে যোগাযোগ করলে সংস্থার একজন মুখপাত্র সরাসরি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি সাংবাদিকদের গত সপ্তাহে সেফেরিনের দেওয়া একটি সাক্ষাৎকারের বিষয়ে উল্লেখ করে বলেন এখানে বিশ্বকাপ সম্প্রসারণ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026