১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম

BSSঢাকা

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : জুড বেলিংহ্যাম বিশ্বকাপে ইংল্যান্ডের "এক্স-ফ্যাক্টর" হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন জর্ডান হেন্ডারসন। থমাস টাচেলের দল ৬০ বছরের অপেক্ষার পর প্রথম বড় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : জুড বেলিংহ্যাম বিশ্বকাপে ইংল্যান্ডের "এক্স-ফ্যাক্টর" হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন জর্ডান হেন্ডারসন। থমাস টাচেলের দল ৬০ বছরের অপেক্ষার পর প্রথম বড় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

সাম্প্রতিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে কয়েকবার অল্পের জন্য শিরোপা হাতছাড়া করার পর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের কানসাস সিটির বেস ক্যাম্পে কথা বলতে গিয়ে হেন্ডারসন বলেন, চোট-আঘাতে ভরা একটি মৌসুম কাটালেও আগামী কয়েক সপ্তাহে ২২ বছর বয়সী মিডফিল্ডার বেলিংহ্যাম বড় প্রভাব ফেলবেন। সাবেক লিভারপুল অধিনায়ক বলেন, ২০২০ সালে ১৭ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড় অসাধারণ উন্নতি করেছেন।

হেন্ডারসন বলেন, "খেলোয়াড় এবং মানুষ হিসেবে সে তখন থেকে যতটা বেড়ে উঠেছে, তা সত্যিই অবিশ্বাস্য। প্রথমবার তাকে খেলতে ও অনুশীলন করতে দেখে আমি তার সম্ভাবনা সম্পর্কে ভালো ধারণা পেয়েছিলাম। কিন্তু এত অল্প বয়সে সে যা অর্জন করেছে, তাতে অনেকেই ভুলে যায় সে আসলে কতটা তরুণ। আমিও কখনও কখনও ভুলে যাই।"

ব্রেন্টফোর্ডেও এই মিডফিল্ডার আরও বলেন, "সত্যি বলতে, তাকে নিয়ে যতই প্রশংসা করি কম হবে। মিডিয়ায় তাকে নিয়ে অনেক কিছু লেখা হয়। কখনও কখনও সেগুলো পড়তে আমার কষ্ট হয়, কারণ আমি জানি এই দলের ওপর তার প্রভাব কতটা বড় এবং মাঠের বাইরে সে কতটা ভালো সতীর্থ। সে আমাদের এমন কিছু দেয় যা সত্যিই বিশেষ কিছু।

আমার মনে হয়, আমাদের দলে প্রকৃত অর্থেই সে 'এক্স-ফ্যাক্টর'। ক্যারিয়ারে সে বহু বড় মুহূর্তের নায়ক হয়েছে। বড় ম্যাচের খেলোয়াড় সে। টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাও তার রয়েছে। তাই এই বিশ্বকাপে বেলিংহ্যাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।"

মিডওয়েস্টে অবস্থিত ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটিতে দল পৌঁছানোর একদিন পর কথা বলতে গিয়ে হেন্ডারসন প্রধান কোচ থমাস টাচেলেরও ভূয়সী প্রশংসা করেন।

টাচেল এর আগে পিএসজি ও চেলসিসহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলো পরিচালনা করেছেন। গত বছরের শুরুতে তিনি ইংল্যান্ড দলের দায়িত্ব নেন, যার লক্ষ্য ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয়।

হেন্ডারসন বলেন, "আমার মনে হয়, মাত্র এক বছর বা দেড় বছরের মধ্যেই তিনি অনেক পরিবর্তন এনেছেন এবং দলের মধ্যে খুব ভালো পরিবেশ ও সংস্কৃতি গড়ে তুলেছেন। তবে এরপর সেই পরিবেশকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব খেলোয়াড়দের। আমার মনে হয় আমরা সেটা করতে পেরেছি এবং এখন সেটাকে আরও শক্তিশালী করার বিষয়।

গত এক বছরে আমরা যেভাবে কাজ করেছি, তার ফলে আমাদের ভান্ডারে অনেক ইতিবাচক অভিজ্ঞতা জমা হয়েছে এবং সেটাই আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে।"

ইংল্যান্ড বুধবার টেক্সাসের আর্লিংটনে গ্রুপ 'এল'-এর প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এরপর তাদের প্রতিপক্ষ হবে ঘানা ও পানামা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026