১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১৪ জুন ২০২৬ (বাসস) : পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। এতে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০, দুই বিভাগেই রূপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুন ২০২৬ (বাসস) : পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। এতে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০, দুই বিভাগেই রূপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান দল অংশ নেয়।

আজ অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ভারত ৪৮-২৭ গোলে হারিয়েছে বাংলাদেশকে।

এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলে হারায় আফগানিস্তানকে। আর মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এই বিভাগে চ্যাম্পিয়ন হয় ভারত। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ফেভারিটের মতোই জয় পেয়েছে ভারত। উচ্চতা, ফিটনেস, ট্যাকটিকস, টেকনিক সব দিক দিয়ে এগিয়ে ছিল প্রতিবেশী দেশটি।

যদিও বাংলাদেশ আরেকটু লড়াই করতেই পারতো। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাতুল উদ্দিনের ইনজুরির প্রভাব পড়ে খেলায়। ম্যাচ শেষে রাতুল বলেন, 'চিকিৎসকরা আমাকে ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। তারপরও মাঠে নেমেছিলাম। কিন্তু বল ধরতেই পারছিলাম না। যদিও এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিজেদের সেরাটা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের এখন লক্ষ্য থাকবে আরও ভালো অনুশীলন করে ভারতের মতো দলকে যেন ভবিষ্যতে হারাতে পারি। সব শেষে ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই, এত চমৎকার একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য।'

রাতুলের মতো একই সুরে কথা বলেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ভারতের তওসিফ রাসুল, 'বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন অসাধারণ টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা এখানে আবাসন থেকে শুরু করে, মেডিকেল সুবিধা, খাবারসহ সব রকমের আতিথেয়তায় খুব খুশি। এমন আয়োজনের জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ।'

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদসহ অন্যরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026