৫ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১৪ জুন ২০২৬ (বাসস) : তিন ব্যাটার লিটন দাস-তাওহিদ হদয় ও মোসাদ্দেক হোসেনের হাফ-সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান করে টাইগাররা। লিটন অপরাজিত ৫৮, হৃদয় ৮৩ ও মোসাদ্দেক অনবদ্য ৫৬ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ২ রান করে ফিরেন সৌম্য।

ভালো শুরু করে আরেক ওপেনার তানজিদ হাসান ১৯ ও ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৪ রানে আউট হন।

৬১ রানে ৩ উইকেট পতনের পর লিটনের সাথে ৯৫ এবং মোসাদ্দেককে নিয়ে ৯০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ৫ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ এনে দেন হৃদয়।

৮টি চারে ৮৩ রান তুলে আউট হন হৃদয়। লিটন ৫৮ ও মোসাদ্দেক ৫৬ রানে অপরাজিত থাকেন। লিটনের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা এবং মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৫ চার ও ১ ছক্কা।

অস্ট্রেলিয়ার জেভিয়ার বার্টলেট ও ম্যাট রেনশ ২টি করে উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৬/২৭ মৌসুমের জন্য ধারে আয়াক্সে যোগ দিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। মঙ্গলবার এই দলবদরের ঘোষণা দেওয়া হয়। "আয়াক্স বার্সেলোনা ও মার্ক টের স্টেগেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে," এক বিবৃতিতে জানিয়েছে ডাচ ক্লাবটি।

8/5/2026

মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা

মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপের নকআউট পর্বে ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে পরিচালনা করা কোচ বাবিস্তাকে মরক্কোর ক্লাব আরএস বেরকানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ক্লাবটি এ ঘোষণা দিয়েছে।

8/5/2026

চেলসিতে মাডরিকের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি

চেলসিতে মাডরিকের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : মিখাইলো মাডরিকের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন চেলসির কোচ জাবি আলোনসো। তবে ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার পর এই উইঙ্গার প্রাক-মৌসুম ম্যাচে খেলতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

8/5/2026

ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তিকর সময়

ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তিকর সময়

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ও ফিফার অন্যান্য বড় প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করার পরিত্যক্ত পরিকল্পনাকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের কারণে ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নি:সন্দেহে দুর্বল হয়েছে।

8/5/2026

আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরলেন রেনার্ড

আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরলেন রেনার্ড

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ২০১৫ সালের আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতানো কোচ হার্ভে রেনার্ড দ্বিতীয় মেয়াদে আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরেছেন। দেশটির ফুটবল ফেডারেশন (এফআইএফ) এ ঘোষণা দিয়েছে।

8/5/2026

নিউক্যাসলের গিমারায়েসকে দলে নিতে প্রস্তাব বাড়াচ্ছে আর্সেনাল

নিউক্যাসলের গিমারায়েসকে দলে নিতে প্রস্তাব বাড়াচ্ছে আর্সেনাল

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিতে নিউক্যাসলের সঙ্গে আলোচনা আরও জোরদার করেছে আর্সেনাল, মঙ্গলবার বিভিন্ন প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

8/5/2026

মৌসুম শুরুর আগে প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের পজিশনগত দূর্বলতা

মৌসুম শুরুর আগে প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের পজিশনগত দূর্বলতা

ঢাকা, ৫ আগস্ট ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের প্রয়োজন মিডফিল্ডার, লিভারপুলের উচিত একজন উইঙ্গার নেওয়া এবং চেলসির দরকার একজন গোলরক্ষক। আগামী ২২ আগস্ট থেকে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। তার আগে লিগের ২০ দলের দূর্বলতার জায়গা দেখে নেয়া যাক-

8/5/2026

বাংলাদেশ এইচপি দলে সাব্বির ও শামীম

বাংলাদেশ এইচপি দলে সাব্বির ও শামীম

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দলকে নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার এসএম মেহরব।

8/4/2026