১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল

BSSঢাকা

ঢাকা, ১৪ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল

ঢাকা, ১৪ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আজ ভোরে চলতি বিশ্বকাপে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 'সি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ফলে দীর্ঘদিন ধরে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচ না হারার রেকর্ড ধরে রাখলো ব্রাজিল।

৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপ ৯২ বছর ও টানা ২১ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল। এসময় বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৭টিতে জিতেছে ও ৪টিতে ড্র করেছে তারা। সর্বশেষ ১৯৩৪ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৩-১ গোলে হেরেছিল ব্রাজিল।। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডের মালিক ব্রাজিলই।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ টানা ৯টি জয় পেয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। ২৩ আসর বিশ্বকাপে ২৩বার অংগ্রহণের মধ্যে মাত্র ছয়বার নিজেদের উদ্বোধনী ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে ব্রাজিল। ১/৯ ১৯৯৪ সাল থেকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ সাত দলের বিপক্ষে খেলা নয় ম্যাচের মধ্যে ব্রাজিল মাত্র একটিতে জিতেছে। ঐ নয় ম্যাচের মধ্যে তারা একটিতে জয়, চারটি করে হার ও ড্রর স্বাদ নিয়েছে। ৪ চতুর্থবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ড্র করেছে ব্রাজিল। এর আগে ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১৮ সালের নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছিল তারা। ড্র করা ঐ তিন আসরের একটিতেও ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল। ৪/১০ ব্রাজিলের হয়ে ১০ গোলের মধ্যে কোচ কার্লো আনচেলত্তির অধীনে ১১ ম্যাচ থেকে ৪টি খেলে করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। যেকোনো কোচের অধীনে ব্রাজিলের হয়ে এটাই তার সর্বোচ্চ গোল। আনচেলত্তির ছাড়া অন্য কোচদের অধীনে ৩৯ ম্যাচে মাত্র ৬টি গোল করেছেন তিনি। ০ বিশ্বকাপে সাতবার অংশগ্রহণের মধ্যে কখনোই নিজেদের উদ্বোধনী ম্যাচ জিততে পারেনি মরক্কো। তারা চারটি উদ্বোধনী ম্যাচ ড্র করেছে এবং তিনটিতে হেরেছে। ৮৮ ৮৮ বছরের মধ্যে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দু ইবা ততোধিক গোল হজম করেনি ব্রাজিল। সর্বশেষ ১৯৩৮ সালে পোল্যান্ডের বিপক্ষে ৬-৫ গোলের জয়ে পাঁচটি গোল হজম করেছে তারা। আগামী ১৯ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026