১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইএইচএফ ট্রফির রোমাঞ্চকর লড়াইয়ে ইয়েমেনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে আজ শনিবার রোমাঞ্চকর এক ম্যাচের স্বাক্ষী হয়েছে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের হাজারখানেক দর্শক।

আইএইচএফ ট্রফির রোমাঞ্চকর লড়াইয়ে ইয়েমেনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে আজ শনিবার রোমাঞ্চকর এক ম্যাচের স্বাক্ষী হয়েছে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের হাজারখানেক দর্শক।

এ দিন অনূর্ধ্ব-২০ বিভাগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ইয়েমেন। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে নির্ধারিত ৬০ মিনিটে ৩৩-৩৩ গোলে সমতায় ছিল ম্যাচ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই দশ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ। ইয়েমেনকে ৩৮-৩৭ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিকরা।

দিনের অন্য সেমিফাইনালে ভারত ৫৮-২৩ গোলে মালদ্বীপকে হারায়। আগামীকাল রোববার বিকেল ৫টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইয়েমেনের হ্যান্ডবল খেলোয়াড়রা উচ্চতায় ও ফিটনেসে বাংলাদেশের চেয়ে এগিয়ে। কিন্তু পুরো ম্যাচে ইয়েমেনের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে খেলেছে বাংলাদেশ। ম্যাচের স্কোর লাইনে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। কখনও ১০:১০ তো কখনও ১১:১১। এভাবেই এগিয়েছে পুরোটা সময়। শেষ মিনিট পর্যন্ত বারবার রং বদলেছে ম্যাচের আবহ। ম্যাচ দেখে মনে হচ্ছিল একটা রোলার কোস্টারের জার্নি! একবার বাংলাদেশ এগিয়েছে তো পরক্ষণেই ইয়েমেন। শেষ পর্যন্ত যুদ্ধ জয় করেই মাঠ ছেড়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ শেষ হতেই তাই কোচ, কর্মকর্তারা খেলোয়াড়দের সঙ্গে উচ্ছ্বাসে ভেসে গেছেন। দলের প্রায় সব খেলোয়াড়ই ম্যাচের পর আবেগে কান্নায় সতীর্থদের জড়িয়ে ধরেছেন।

বাম কনুইয়ে চোট পেয়েও দুর্দান্ত খেলেছেন অধিনায়ক রাতুল উদ্দিন। সর্বোচ্চ ৯ গোল করে হয়েছেন ম্যাচ সেরা।

এমন স্নায়ুর লড়াই শেষে ম্যাচ জিততে পেরেই খুশি রাতুল, "আমাদের আত্মবিশ্বাস ছিল ম্যাচ জিতব।

কিন্তু কিছু সমস্যার কারণে এত কঠিন হয়ে যায় ম্যাচ। নিজের সেরা দিয়েই খেলেছি। জানতাম প্রতিপক্ষ অনেক শক্তিশালী। কিন্তু আমাদের ভাবনার চেয়ে ভালো ওরা। প্রচন্ড কঠিন এক লড়াই হয়েছে।"

অতিরিক্ত সময়ে শেষ পাঁচ মিনিটে সুমল তঞ্চঙ্গ্যা লাল কার্ড পেলে দুই মিনিট বাংলাদেশকে ৫ জন নিয়ে খেলতে হয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে ৫ জন হয়েও মনোবল ভাঙেনি বাংলাদেশের খেলোয়াড়দের। ওই সময় কোচের পরামর্শ মেনে খেলেছেন বলে জানালেন রাতুল, "কোচ অনুশীলনে ৫ জনের ম্যাচও খেলিয়েছে।

যখন কেউ লাল কার্ড দেখবে তখন কেমন খেলব, সেটা জানতাম। তাই আমরা সেই কৌশল কাজে লাগিয়ে জিতেছি। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও আমরা তাদের হারিয়ে ঘরের মাঠে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হতে চাই।"

ফাইনালে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, এমপি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026