১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশন বাংলাদেশের

BSSঢাকা

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে সিরিজের শেষ ওয়ানডে।

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের মিশন বাংলাদেশের

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে সিরিজের শেষ ওয়ানডে।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর অসিদের বিপক্ষে ওয়ানডে জয়ের স্বাদ পায় টাইগাররা।

এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে ২০তম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের দেখা পায় টাইগাররা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই এখন পর্যন্ত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

ঐতিহাসিক সিরিজ জয়ের পর আরও একটি ইতিহাস লেখার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিতলেই প্রথমবারের মতো অসিদের হোয়াইটওয়াশের লজ্জা দেবে টাইগাররা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে ১৫তম বারের মতো প্রতিপক্ষকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশের নজির গড়বে বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে পরীক্ষা-নিরীক্ষার পরিবর্তে টিম ম্যানেজমেন্টকে সেরা একাদশ খেলানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা না করে অসিদের ঐতিহাসিক হোয়াইটওয়াশের দিকে মনোযোগ দেওয়া উচিত।

সৌম্য বলেন, 'এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, পরীক্ষা না করাই ভালো। আমরা অনেক বড় দলের বিপক্ষে খেলছি। ৩-০ ব্যবধানে জয় পাওয়া বিশাল অর্জন হবে। আমাদের সেরা একাদশই খেলানো উচিত।'

দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসের বাউন্সারে মাথায় আঘাত পান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দ্রুত সেরে উঠলেও, তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

সৌম্য বলেন, 'মিরাজ দলে যোগ দিয়েছে। ডাক্তাররা এখনও তাকে পর্যবেক্ষণ করছেন। আগামীকাল পর্যন্ত সময় আছে। সে দলের সঙ্গেই আছে এবং ভালো আছে।'

মিরাজের অবস্থা বিবেচনা করে অফ-স্পিনার মাহেদি হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়কে অনেক বড় অর্জন মনে করেন সৌম্য, 'আমরা যে সিরিজটি জিতেছি তা আরও বড় করে উদযাপন করতে পারতাম, কারণ এটি একটি বড় অর্জন। আমি জানি না আমরা কতটা উদযাপন করেছি, কিন্তু এটি আরও বেশি করা উচিত ছিল।'

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে, অর্জনটা আরও বড় হবে বলে মনে করেন সৌম্য, '৩-০ ব্যবধানে জিতলে অবশ্যই অর্জন আরও বড় হবে। সেটাই এখন আমাদের লক্ষ্য। আমরা ইতিবাচক ক্রিকেট খেলব এবং যে দল তিনটি বিভাগেই ভালো খেলবে, তারাই জিতবে।'

এখন পর্যন্ত ওয়ানডেতে ২৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এর মধ্যে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচ। অস্ট্রেলিয়ার জয় ২০টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া দল : জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারর্শিষ, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026