১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গোল না করেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিততে চান এমবাপ্পে

BSSঢাকা

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপে কোনো গোল না করে বা রেকর্ড না গড়েও যদি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করা যায়, তাহলে তাতেই খুশি ফ্রান্সের ফরোয়ার্ড ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

গোল না করেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিততে চান এমবাপ্পে

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপে কোনো গোল না করে বা রেকর্ড না গড়েও যদি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করা যায়, তাহলে তাতেই খুশি ফ্রান্সের ফরোয়ার্ড ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

তিনি জানিয়েছেন, ব্যক্তিগত গোল বা রেকর্ড নয়, দলের হয়ে শিরোপা জয়ই একমাত্র ও প্রধান লক্ষ্য। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের হয়ে ট্রফি জয়ই গুরুত্বপূর্ণ।

ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সি এমবাপ্পে বলেন, 'যদি একটিও গোল না করেও বিশ্বকাপ জয়ের সুযোগ থাকে, আমি তাতেই রাজি। আমিই সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের আন্দ করব।'

এই টুর্নামেন্টটি ফ্রান্সের জন্য বড় পরীক্ষা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ফরাসিরা। তাই এবার দলের পারফরমেন্সের উপর জোর দিচ্ছেন এমবাপ্পে। তিনি বলেন, 'আমরা আগের চেয়ে এবার অনেক গোছানো দল। দলের সবাই দারুণ ছন্দে আছে। আশা করি, বিশ্বকাপ মঞ্চে সকলেই নিজেদের সেরা পারফরমেন্স উজাড় করে দেবে। দলকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবে সতীর্থরা।'

এখন আর শুধু দ্রুতগতির ও অনেক গোল করা স্ট্রাইকার নন এমবাপ্পে। তরুণদের নেতা, ড্রেসিংরুমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এমন একজন খেলোয়াড় যিনি বড় টুর্নামেন্টের চাপ সম্পর্কে ভালোভাবেই জানেন। তাই দলের তরুণদের সাহস ও অনুপ্রেরণা যোগোতে চান তিনি, 'এই বিশ্বকাপে অংশ নিতে পেরে আমি খুব খুশি। দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। তাদের মানসিকভাবে সাহায্য ও সাহস যোগানোই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'

এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ১২ গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডের মালিক সাবেক জার্মান স্ট্রাইকার মিরোস্লাাভ ক্লোসা। এবারের বিশ্বকাপে ক্লোসার রেকর্ড ভাঙার সুযোগ রয়েছেন এমবাপ্পের।

এ ব্যাপারে তিনি বলেন, 'শীর্ষ গোলদাতাদের মধ্যে থাকাটা একটা দারুণ অনুভূতি। অবশ্যই, আমিও ইতিহাস গড়তে চাই। তবে সবকিছুর আগে দলের পারফরমেন্স ও সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি, যেকোনো খেলোয়াড়ের কাছে ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলীয় সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026