১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইএইচএফ ট্রফিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে আজ (শনিবার) অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৯-২৫ গোলে হারিয়েছে নেপাল দলকে।

আইএইচএফ ট্রফিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে আজ (শনিবার) অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৯-২৫ গোলে হারিয়েছে নেপাল দলকে।

পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে খেলেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে হারাতে বড় ভূমিকা রাখেন জেবে দাই বম। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন জেবে দাই বম ও ডেভিড বম।

এক দিন আগেই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন জেবে দাই বম। আন্তর্জাতিক টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচের সেরা হয়ে একটু বেশিই উচ্ছ্বসিত বান্দরবানের কোয়ান্টার কসমো স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র।

ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৮ গোল করা জেবে দাই বম বলেন, 'আমি নিজের পারফরমেন্সে ১০ এর মধ্যে নিজেকে ৫ দেব। সত্যি বলতে আমি দলের জন্য খেলেছি। বাংলাদেশের জন্য খেলেছি। নিজের জন্য কখনও খেলব না। আজ আমি চেয়েছি অন্য কেউ যেন পুরস্কার পায়।'

ভারতের কাছে হারের পর খুব খারাপ লেগেছিল বলেও জানালেন তিনি, 'ঐ ম্যাচ হেরে ভীষণ খারাপ লেগেছিল। কারণ জয় পরাজয়ের মধ্যে ছিল মাত্র ৪ গোলের ব্যবধান। চাইলে আমরা ওই ব্যবধান কাটিয়ে ম্যাচটি বের করে আনতে পারতাম।'

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে নজর জেবে দাই বমের, 'আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী। ভারতের বিপক্ষে যেমন খেলেছি, আজ যেমন খেলেছি ওদের সঙ্গেও তেমন খেলতে চাই।'

১৪ জুন দুপুর ১টায় রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলার শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তাানের।

আজ সন্ধ্যা ৭টায় অনূর্ধ্ব-২০ বিভাগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ইয়েমেনের। এর আগে বিকেল ৫টায় অন্য সেমিফাইনালে ভারতের খেলবে মালদ্বীপের বিপক্ষে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026