১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে ইংল্যান্ড দলের সবাইকে ‘ভালোবাসা অনুভব’ করার আহবান বেলিংহ্যামের

BSSঢাকা

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : জুড বেলিংহ্যাম বলেছেন, ইংল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা প্রত্যেক খেলোয়াড়েরই ভালোবাসা অনুভব করা উচিত। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে ইউরো ২০২৪-এ মাঠের বাইরের পরিবেশ পুরোপুরি ঠিক ছিল না।

বিশ্বকাপে ইংল্যান্ড দলের সবাইকে ‘ভালোবাসা অনুভব’ করার আহবান বেলিংহ্যামের

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : জুড বেলিংহ্যাম বলেছেন, ইংল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা প্রত্যেক খেলোয়াড়েরই ভালোবাসা অনুভব করা উচিত। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে ইউরো ২০২৪-এ মাঠের বাইরের পরিবেশ পুরোপুরি ঠিক ছিল না।

গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের পারফরম্যান্স খুব বেশি সন্তোষজনক ছিল না। সাউথগেটের উত্তরসূরি থমাস টাচেল বলেছেন, তিনি দলে একটি "ভ্রাতৃত্ববোধ" গড়ে তুলতে চান, যাতে ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে পারে।

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার বেলিংহ্যাম ইংল্যান্ডের "লায়ন্স' ডেন" অনুষ্ঠানে বলেন, দুই বছর আগে ইউরোতে দলের মধ্যে মাঠের বাইরের কিছু বিষয় ঠিকঠাক ছিল না। তিনি বলেন, "আমার মনে হয় না যে নানা কারণে দলটি যতটা সংযুক্ত ও ঐক্যবদ্ধ হতে পারত, ততটা ছিল।"

বেলিংহ্যামের মতে, আগের টুর্নামেন্টগুলোতে ভালো করার ফলে প্রত্যাশার মাত্রা বেড়ে যাওয়াও এর একটি কারণ। ২২ বছর বয়সী এই ফুটবলার বলেন, "আমাদেরকে এমন দুই বা তিনটি দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল, যাদের টুর্নামেন্ট জেতা উচিত ছিল।"

তিনি আরও বলেন, "আমরা খুব ভালো খেলছিলাম না, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। ফলে জিতলেও মনে হতো, যতটা খুশি হওয়া উচিত ছিল, ততটা খুশি নয় কেউই। জয়ের জন্য নিরলস মানসিকতা অবশ্যই থাকতে হবে। কিন্তু ফুটবলের প্রকৃতি, বিশেষ করে এই পর্যায়ে জয়ের অনুভূতি খুব দ্রুত মিলিয়ে যায়। আমার মনে হয়, সেই মুহূর্তগুলোকে আমাদের আরও কিছুটা সময় ধরে উপভোগ করা উচিত ছিল।

"এবার আমরা সেই অভিজ্ঞতাগুলো সঙ্গে নিয়ে এগোচ্ছি। আমরা জানি বিশ্বকাপ ফাইনালে গোল করা খেলোয়াড়টি সব সময় সেই ব্যক্তি নাও হতে পারে, যার ওপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে, সবাইকে ভালোবাসা ও গুরুত্ব পাওয়ার অনুভূতি দিতে হবে এবং সবাইকে মনে করতে হবে যে তারা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।"

আগামী বুধবার টেক্সাসের আর্লিংটনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026