১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কোচ পোপোভিচের সাথে চুক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

BSSঢাকা

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : তুরষ্কের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে অস্ট্রেলিয়ান কোচ টনি পোপোভিচ নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছরের এশিয়ান কাপ পর্যন্ত তিনি সকারুজদের সাথে থাকবেন।

২০২৪ সালে গ্র্যাহাম আর্নল্ডের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পান পোপোভিচ। আর্নল্ড এবারের বিশ^কাপে ইরাক দলের কোচের দায়িত্ব পালন করছেন।

পোপোভিচের অধীনে ১৮ ম্যাচে অস্ট্রেলিয়া ১০টিতে জয়, চারটিতে ড্র ও চারটিতে পরাজিত হয়েছে। ভ্যাঙ্কুভারে গ্রুপ-ডি'র প্রথম ম্যাচের প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন মাঠে নামার অপেক্ষা। এ সময় পোপোভিচ বলেন, 'এশিয়ান কাপ পর্যন্ত সকারুজদের কোচের দায়িত্বে থাকতে পেরে আমি সত্যিই দারুন আনন্দিত। যখন থেকে আমি দায়িত্ব নিয়েছি তখন থেকেই চেষ্টা করেছি সকারুজদের সাথে দীর্ঘমেয়াদে কাজ করে যাবার জন্য। একইসাথে যত দ্রুত সম্ভব দলের ফলাফল নিশ্চিত করারও প্রতিও মনোযোগ দিয়েছি। তারই ধারাবাহিকতায় বাছাইপর্ব শেষে আমরা বিশ^কাপের টিকিট পেয়েছি।'

আগামী বছর ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে।

ফুটবল অস্ট্রেলিয়ার প্রধান মার্টিন কুগেলার বলেন, 'বিশ^কাপের ঠিক আগ মুহূর্তে টনির সাথে চুক্তি নবায়ন অবশ্যই আমাদের ইতিবাচক ফল এনে দিবে। এশিয়ান কাপকে সামনে রেখে ফুটবল অস্ট্রেলিয়া পোপোভিচের উপর পরিপূর্ণ আস্থাশীল। যদিও এই মুহূর্তে আমাদের সবার দৃষ্টি বিশ^কাপের দিকে।

এনিয়ে টানা ষষ্ঠবারের মত বিশ^কাপে খেলতে এসেছে অস্ট্রেলিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026