১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এবারের ফ্রান্স দলটি ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের থেকেও ভাল : পগবা

BSSঢাকা

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের থেকেও ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ফ্রান্স দলটি ভাল বলে দাবী করেছেন পল পগবা। আট বছর আগে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তারকা মিডফিল্ডার পগবা।

ইএসপিএন'র সাথে আলাপকালে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার বলেন ফ্রান্সের বিশ^কাপ জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদী। এ সম্পর্কে পগবা বলেন, 'অবশ্যই সবাই ফ্রান্সকে ফেবারিট হিসেবেই দেখছে। সম্ভবত ফ্রান্সের এই দলটিতে এই মুহূর্তে বিশে^র সেরা খেলোয়াড়রা রয়েছে। যদিও বিশ^কাপ জয়ে এসব যথেষ্ঠ নয়। এ কারনেই তাদের উপর চাপটা একটু বেশী। যতটা সম্ভব নিজেদের মান বজায় রেখে বিশ^কাপ এগিয়ে যেতে হবে।'

২০১৮ বিশ্বকাপ ফাইনালে দিদিয়ের দেশ্যমের অধীনে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করেছিল। ঐ ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করেছিলেন পগবা। ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্সের হাতে উঠেছিল বিশ^ মঞ্চের শিরোপা।

এবারের দলে কিলিয়ান এমাবাপ্পে, এন'গোলো কান্টে, ওসমানে ডেম্বেলের সথে পগবাও আছেন। তাদের সাথে আরও আছেন মিখায়েল ওলিসে, রায়ান চেরকি ও উইলিয়ান সালিবা।

পগবা বলেন, 'আমার কাছে প্রতিভাই সবকিছু। এ কারনেই বলছি এবারের দলটি সবদিক থেকে সেরা। আশা করছি এই দলেই হাতেই উঠবে বিশ^কাপ শিরোপা।'

মোনাকোর মিডফিল্ডার পল পগবা তার সাবেক সতীর্থ এমবাপ্পের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, আবারও সে সবচেয়ে বড় মঞ্চে নিজের সামর্থের প্রমাণ দেবেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026