১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

খালি আসন নিয়ে বিতর্ক, উপস্থিতির সংখ্যা সঠিক বলে দাবি ফিফার

BSSঢাকা

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে গ্যালারিতে হাজার হাজার খালি আসন দেখার পরও ঘোষিত দর্শকসংখ্যা সঠিক ছিল বলে দাবি করেছে ফিফা।

খালি আসন নিয়ে বিতর্ক, উপস্থিতির সংখ্যা সঠিক বলে দাবি ফিফার

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে গ্যালারিতে হাজার হাজার খালি আসন দেখার পরও ঘোষিত দর্শকসংখ্যা সঠিক ছিল বলে দাবি করেছে ফিফা।

শুক্রবার ভোরে মেক্সিকোর গুয়ারাডালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ 'এ'-এর ম্যাচে দর্শকসংখ্যা ঘোষণা করা হয় ৪৪,৯৮৫, যা প্রায় পূর্ণ ধারণক্ষমতার সমান। তবে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অনেক খালি আসন চোখে পড়ায় অনেকেই এই সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন।

এর জবাবে ফিফা জানায়, উপস্থিতির হিসাব ভেরিফাইড অপারেশনাল ডাটার ভিত্তিতে করা হয়েছে। তাদের মতে, এই সংখ্যা শুধু আসনে বসে থাকা দর্শকদের নয়, বরং স্টেডিয়াম চত্বরে উপস্থিত সকল টিকিটধারী দর্শককে অন্তর্ভুক্ত করে গণনা করা হয়েছে।

ফিফার এক মুখপাত্র বলেন, "সরকারি উপস্থিতির সংখ্যা নির্ধারণ করা হয় স্ক্যান করা টিকিট এবং স্টেডিয়ম চত্বরে উপস্থিত দর্শকের সংখ্যার ভিত্তিতে, ম্যাচ চলাকালে আসনগুলো দৃশ্যত কতটা পূর্ণ ছিল তার ওপর নয়। প্রকাশিত সব সংখ্যা যেন যাচাইকৃত তথ্যের ওপর ভিত্তি করে হয়, তা নিশ্চিত করতে ফিফা স্টেডিয়াম কর্তৃপক্ষ ও টিকিটিং দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।"

ফিফার ব্যাখ্যা অনুযায়ী, গুয়াদালাহারায় অনুষ্ঠিত ওই ম্যাচে অনেক টিকিটধারী দর্শক পুরো সময় নিজেদের নির্ধারিত আসনে না বসে কনকোর্স বা চলাচলের এলাকায় দাঁড়িয়ে খেলা দেখছিলেন। ফলে টেলিভিশনের ক্যামেরায় কিছু অংশে খালি আসন দেখা গেলেও সরকারি হিসাব অনুযায়ী দর্শকসংখ্যা কম ছিল না।

এই ব্যাখ্যার মাধ্যমে ফিফা স্পষ্ট করেছে যে উপস্থিতির সরকারি হিসাব আসনের দৃশ্যমান দখল নয়, বরং স্টেডিয়ামে প্রবেশ করা দর্শকের সংখ্যার ওপর নির্ভও করে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026