১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পূর্ণাঙ্গ অনুশীলন মার্টিনেজের

BSSঢাকা

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : ডান হাতের অনামিকার ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় প্রথমবারের মতো আর্জেন্টিনার সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

পূর্ণাঙ্গ অনুশীলন মার্টিনেজের

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : ডান হাতের অনামিকার ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় প্রথমবারের মতো আর্জেন্টিনার সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

বৃহস্পতিবার আর্জেন্টিনার সাথে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেন তিনি।

গত ২০ মে ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলনে আঙুল ভেঙে যায় মার্টিনেজের। তারপরও বিশ্বকাপ দলে রাখা হয় তাকে। তবে আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েন মার্টিনেজ।

আর্জেন্টিনা দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করার পর সর্বশেষ মেডিকেল পরীক্ষায় খেলার জন্য ফিট বিবেচিত হয়েছেন মার্টিনেজ।

ইনজুরির কারণে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি মার্টিনেজ। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাকে একাদশে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

অ্যাস্টন ভিলার হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন মার্টিনেজ। সর্বশেষ মৌসুমে চতুর্থ হয়েছে ভিলা। দুর্দান্ত পারফরমেন্সের কারনে ইউরোপা লিগে বর্ষসেরা দলেও সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্টিনেজ। আসরে সেরা গোলরক্ষক নির্বাচিত হন তিনি।

২০২৪ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের বড় ভূমিকার স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস লাভ করেন মার্টিনেজ।

'জে' গ্রুপে অ আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ২২ জুন অস্ট্রিয়া ও ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026