১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন উইলিয়ামসন

BSSঢাকা

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন উইলিয়ামসন

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন ১৬ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন উইলিয়ামসন। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছেন তিনি। দুই ইনিংসে যথাক্রমে- শূন্য ও ১৮ রান করেন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেটের দেওয়া এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, 'বেশ কিছুদিন ধরেই অবসর নিয়ে ভাবছিলাম। কিন্তু গত কয়েকদিনে স্পষ্ট হয়ে গেছে, এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তীব্র তাড়না ও ক্ষুধা আমার সবসময়ই ছিল।'

তিনি আরও বলেন, 'নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়েছি, ভেবে গর্ববোধ করি। এর চেয়ে কম ক্ষুধা নিয়ে খেলা ঠিক হতো না। নিজের মতো করে বিদায় নিতে পেরেছি বলে ভাগ্যবান মনে করছি।'

২০১০ সালের আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় উইলিয়ামসনের। এরপর একই বছর টেস্ট ও পরের বছর টি-টোয়েন্টি অভিষেক হয় তার। নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন এই ডান-হাতি ব্যাটার। টেস্টে ৩৩ সেঞ্চুরিতে ৯ হাজার ৫১৫, ওয়ানডেতে ১৫ সেঞ্চুরিতে ৭ হাজার ২৫৮ ও টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান করেছেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের অধিনায়কত্বে ৪০ টেস্টের ২২টিতে, ৯১ ওয়ানডের মধ্যে ৪৬টিতে, ৭৫ টি-টোয়েন্টির মধ্যে ৩৯টিতে জয় পায় নিউজিল্যান্ড। তার অধীনে দুইবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলে কিউইরা। এছাড়া ২০২১ সালে ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে নিউজিল্যান্ড।

২০১৫ সালে আইসিসির বর্ষসেরা, ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব 'স্যার রিচার্ড হ্যাডলি মেডেল' চারবার জিতেছেন উইলিয়ামসন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026