১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ শেষে বিদায় বলতে পারেন কোর্তোয়া

BSSঢাকা

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : চলতি ফুটবল বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলতে পারেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া।

বিশ্বকাপ শেষে বিদায় বলতে পারেন কোর্তোয়া

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : চলতি ফুটবল বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলতে পারেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া।

রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক কোর্তোয়া জানান, চলতি বিশ্বকাপই হয়ত জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট হতে পারে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে পারেন।

মিশরের বিপক্ষে বেলজিয়ামের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোর্তোয়া বলেন, 'আমি জানি না এই মুহূর্তে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, তবে এই টুর্নামেন্টের পর আমি খেলা চালিয়ে যাব না, এমন সম্ভাবনাই বেশি। আমার পরিবার এখানে আছে, কারণ এটাই আমার শেষ টুর্নামেন্ট হতে পারে।'

২০১১ সালে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয় কোর্তোয়ার। এরপর দেশের হয়ে ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সম্প্রতি চোট-আঘাতের কারণে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোর্তোয়া। তিনি বলেন, 'আমি আরও অনেক বছর খেলতে চাই। এজন্য নিজের শরীরের যত্ন নিতে হবে। আমি দেখেছি, আন্তর্জাতিক বিরতিতে কিছুটা বিশ্রাম নেওয়া যায় এবং জিমে নিরিবিলি অনুশীলন করা যায়। গত দেড় বছরে আমার ছোটোখাটো শারীরিক সমস্যা ও চোট বেশি হয়েছে। তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে আরও বেশি ভাবতে হয়।'

অবসরের ইঙ্গিত দিলেও, জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ করেননি কোর্তোয়া। বিশ্বকাপে বেলজিয়াম ভালো করলে, জাতীয় দলের জার্সিতে খেলা অব্যাহত রাখতে পারেন তিনি। ৩৪ বছর বয়সি কোর্তোয়া বলেন, ' বিশ্বকাপটা দলের ভালো গেলে অবশ্যই নতুন করে ভাবব। এছাড়া দলের ভেতরের পরিবেশ যদি ভালো থাকে, তাহলেও ভেবে দেখা যাবে। টুর্নামেন্ট শেষে কোচ, টেকনিক্যাল ডিরেক্টর ও চিকিৎসকদের সাথে আমাকে আলোচনায় বসতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'

গত দেড় বছরে চোট-আঘাতে জর্জরিত ছিলেন কোর্তোয়া। বিশ্বকাপের আগেই ইনজুরিতে ভুগেছেন তিনি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে নিজেকে ফিট করে তুলেছেন কোর্তোয়া। সতীর্থদের মতো বিশ্বকাপের মঞ্চে ভালো করতে মুখিয়ে আছেন তিনি, 'দলের বাকিদের মতো আমিও খুব ক্ষুধার্ত। আমি খুব ভালো বোধ করছি এবং পুরোপুরি প্রস্তুত। চোটটা দুর্ভাগ্যজনক ছিল। কিন্তু আমি এখন আমার খেলার মান বজায় রাখতে এবং মনোযোগী থাকতে প্রস্তুত আছি।'

'জি' গ্রুপে আগামী ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে মিশরের মুখোমুখি হবে বেলজিয়াম। ঐগ্রুপে বেলজিয়ামের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026