১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্রাজিলকে নিয়ে আত্মবিশ্বাসী আলিসন

BSSঢাকা

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের দৌড়ে ফেভারিটের তালিকায় ব্রাজিলকে রাখছেন না দলটির গোলরক্ষক আলিসন বেকার। তবে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আলিসনে মতে, ফেভারিটের তকমা দলের উপর চাপ সৃষ্টি করে। তবে শিরোপা জয়ের ব্যাপারে ব্রাজিল আত্মবিশ্বাসী ।

ব্রাজিলকে নিয়ে আত্মবিশ্বাসী আলিসন

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের দৌড়ে ফেভারিটের তালিকায় ব্রাজিলকে রাখছেন না দলটির গোলরক্ষক আলিসন বেকার। তবে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আলিসনে মতে, ফেভারিটের তকমা দলের উপর চাপ সৃষ্টি করে। তবে শিরোপা জয়ের ব্যাপারে ব্রাজিল আত্মবিশ্বাসী ।

এ পর্যন্ত পাঁচবার বিশ^কাপ ফুটবলের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তবে সর্বশেষ ২০০২ বিশ^কাপ জিতেছিল দলটি। তাই ২৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া ব্রাজিল। এবারের বিশ^কাপ দিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে চায় তারা। তাই ব্রাজিলকে নিয়ে আত্মবিশ্বাসী আলিসন।

নিউ জার্সিতে ব্রাজিলের টিম হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সি আলিসন বলেন, 'ফেভারিটের তালিকায় থাকলেও কারও জন্য শিরোপার কোনো নিশ্চয়তা নেই। এটি দলের ওপর বাড়তি চাপ তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রথম ম্যাচের আগে দলের অবস্থা কেমন আছে। আমরা পুরোপুরিভাবে প্রস্তুত।'

বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হয়ে মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। বাছাই পর্বের শেষ দুই ম্যাচ আগে কোচ হিসেবে নিয়োগ পান কার্লো আনচেলত্তি। তার অধীনে ঐ দুই ম্যাচে একটি করে জয় ও হারের স্বাদ পায় ব্রাজিল।

বাছাই পর্বের শুরুটা খারাপ হলেও আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের সবকিছু ভালো হতে শুরু করেছে বলে মনে করেন আলিসন। তিনি বলেন, 'বাছাই পর্বের চক্রটা বেশ কঠিন ছিল। আমরা সেটা গভীরভাবে অনুভব করেছি। কিন্তু আনচেলত্তি আসার পর সবকিছু ভালো হতে শুরু করল। দলের মধ্যে তার বড় প্রভাব রয়েছে। শান্তভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেন তিনি।'

দীর্ঘদিন ধরে রক্ষণভাগ ভোগাচ্ছে ব্রাজিলকে। বাছাই পর্বে ১৭ গোল হজম করেছে তারা। আলিসন জানান, ৬৭ বছর বয়সি আনচেলত্তি দলের রক্ষণভাগ উন্নতির জন্য তীক্ষ্ম নজর দিচ্ছেন।

আলিসন বলেন, 'আমরা যা গোল হজম করেছি, এরমধ্যে বেশ কিছু গোল এড়ানো যেত। আনচেলত্তির অধীনে আমরা সেটা নিয়ে কাজ করছি। দলে আক্রমণভাগে ভালো হওয়ায়, আমাদের গোল করার যথেষ্ট সুযোগ সবসময়ই থাকবে। কিন্তু যেখানে সমস্যা আছে, সেগুলো দূর করতে হবে।'

বিশ^কাপের আগে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েন আলিসন। তবে এখন নিজেকে শতভাগ ফিট বলে দাবি করন তিনি। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামার আগে আলিসন বলেন, 'আমি খেলার জন্য ফিট আছি। সুযোগ আসলে দলের জন্য নিজেকে উজাড় করে দেব। আমাদের প্রধান লক্ষ্য শিরোপা জয় করা।'

আগামী ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে বিশ^কাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026