১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

BSSঢাকা

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করেছে। ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকো শুরু থেকেই আধিপত্য বিস্তার করে।

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

ঢাকা, ১২ জুন ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করেছে। ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকো শুরু থেকেই আধিপত্য বিস্তার করে।

টুর্নামেন্টের প্রথম গোলটি করেন জুলিয়ান কুইনোনেস। পরে অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমিনেজ দ্বিতীয় গোল যোগ করে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে গ্রুপ 'এ' থেকে পরবর্তী পর্বে ওঠার লক্ষ্যে মেক্সিকোর যাত্রা দারুণভাবে শুরু হলো।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ম্যাচে কখনোই মেক্সিকোর ওপর চাপ সৃষ্টি করতে পারেনি। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তাদের দুই খেলোয়াড় স্পেফেহলো সিথোলে ও থেম্বা জওয়ানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের শেষ ভাগে দলটি মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয়।

খেলা শুরুর আগে আতশবাজির কারণে স্টেডিয়ামের আকাশে ছড়িয়ে পড়া মেক্সিকোর পতাকার লাল, সবুজ ও সাদা রঙের ধোঁয়া পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই নবম মিনিটে গোল করে বসেন কুইনোনেস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দুই পায়ের মাঝ দিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি।

গোলের সঙ্গে সঙ্গেই আজটেকা স্টেডিয়ামের গ্যালারি গর্জে ওঠে। এটি ফুটবল ইতিহাসের একমাত্র স্টেডিয়াম, যেখানে তিনটি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস ম্যাচের আগে তার খেলোয়াড়দের সতর্ক করেছিলেন যে ৮০,৮২৪ দর্শকের ভয়ঙ্কর পরিবেশের জন্য প্রস্তুুত থাকতে হবে। যে কারনে মাঠে নেমে তার দলকে বেশ স্নায়ুচাপে ভুগতে দেখা যায়। মেক্সিকোর সমর্থকেরা প্রতিটি সফল পাসের পরই "ওলে! ওলে!" ধ্বনি তুলছিলেন, যা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের ওপর আরও চাপ সৃষ্টি করে।

বিশেষ করে সিথোলে শুরু থেকেই ছন্দহীন ছিলেন। প্রথম গোলের সময়ও তার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ গড়ে তোলে মেক্সিকো। সিথোলের হতাশাজনক দিনটি শেষ হয় ৪৯তম মিনিটে। গোলের দিকে একাই এগিয়ে যাওয়া ব্রায়ান গুটিয়েরেক ফাউল করায় তিনি সরাসরি লাল কার্ড দেখেন।

এরপর ৬৭তম মিনিটে মেক্সিকো ব্যবধান দ্বিগুণ করে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে রবার্তো আলভারাদোর ডান দিক থেকে ক্রসে জিমিনেজ দুর্দান্ত হেডে বল জালে পাঠান।

৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি আরও খারাপ হয়। ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে হাত মারার অপরাধে জওয়ানেকে লাল কার্ড দেখানো হয়।

তবে ম্যাচের শেষদিকে কিছু নাটকীয়তাও দেখা যায়। অতিরিক্ত সময়ের আগে মেক্সিকোর ডিফেন্ডার সিজার মনটেস পেনাল্টি এলাকার ঠিক বাইওে খুলিসা মুডাওকে অসতর্ক ট্যাকল করলে তিনিও লাল কার্ড দেখেন।

তবুও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ২-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করল মেক্সিকো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026