১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইএইচফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : গতকাল টুর্ণামেন্টের প্রথম দিন অনূর্ধ্ব-২০ বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে ১১ জুন বৃহস্পতিবার ছোটরাও জয় তুলে নিয়েছে।

আইএইচফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : গতকাল টুর্ণামেন্টের প্রথম দিন অনূর্ধ্ব-২০ বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে ১১ জুন বৃহস্পতিবার ছোটরাও জয় তুলে নিয়েছে।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ দিন দুপুরে বাংলাদেশ ৩২-২৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

যদিও ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরেছে বাংলাদেশের। কখনও কখনও গোল ব্যবধানে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল মালদ্বীপের খেলোয়াড়েরা। ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের স্কোর ছিল ১৫, মালদ্বীপের ১৪। তবে সময় যতো গড়িয়েছে ততোই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র জেবে দাই বম। বাংলাদেশের সর্বোচ্চ ৮টি গোল করেছেন খাইচলোং মারমা।

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পুরস্কার জিতে উচ্ছ্বসিত জে বে দাই বম। তিনি বলেন, "মালদ্বীপ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গে আমরা জান প্রাণ দিয়ে লড়াই করেছি। আমরা দুই মাস যাবৎ প্র্যাকটিস করেছি। ইনশাআল্লাহ পরের ম্যাচেও আমরা আরও ভালো করবো। কখনও মনে হয়নি ম্যাচ হেরে যেতে পারি। আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল- যে করেই হোক জিতব।"

১২ জুন শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। এবার ভারতকেও হারানোর স্বপ্ন দেখছেন তিনি, " আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। ভারত অত্যন্ত শক্তিশালী দল। ওদের ছোট করে দেখছিনা। ওদের সঙ্গে আমরা জেতার চেষ্টা করব।"

এর আগে ১১ জুন বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে প্রথম ম্যাচে বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হয় নেপাল। ওই ম্যাচে নেপাল ৪০-২১ গোলে হারিয়েছে আফগানিস্তানকে।

১২ জুন শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে ভারত খেলবে নেপালের বিপক্ষে বিকেল ৩টায়। বিকেল ৫টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026