১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের আগে থিয়েরি অঁরি ও পেলের নামে সড়কের নামকরণ করল নিউইয়র্ক

BSSঢাকা

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপ শুরুর আগে ফুটবলের দুই কিংবদন্তি থিয়েরি অঁরি ও পেলেকে সম্মান জানিয়ে নিউইয়র্ক শহরে সাময়িকভাবে দুটি সড়কের নাম পরিবর্তন করেছে বলে সিটি কাউন্সিল জানিয়েছে।

বিশ্বকাপের আগে থিয়েরি অঁরি ও পেলের নামে সড়কের নামকরণ করল নিউইয়র্ক

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপ শুরুর আগে ফুটবলের দুই কিংবদন্তি থিয়েরি অঁরি ও পেলেকে সম্মান জানিয়ে নিউইয়র্ক শহরে সাময়িকভাবে দুটি সড়কের নাম পরিবর্তন করেছে বলে সিটি কাউন্সিল জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট রাত থেকে মাঠে গড়াচ্ছে। আগামী মাসে এর ফাইনাল অনুষ্ঠিত হবে শহরের বাইরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে, যা এই আসরের জন্য নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম নামে পুনঃব্র্যান্ড করা হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও অনুযায়ী, ম্যানহাটনের কেন্দ্রস্থলে ওয়েস্ট ৫০তম স্ট্রিট ও ৬ষ্ঠ অ্যাভিনিউতে "থিয়েরি অঁরি ওয়ে" নামফলক উন্মোচন উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ভার্জিনিয়া ম্যালোনি ইনস্টাগ্রামে লিখেছেন, "আজ নিউইয়র্ক সিটি এই খেলাটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে সম্মান জানিয়েছে।"

১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য এবং সাবেক আর্সেনাল ও বার্সেলোনা তারকা অঁরি ইনস্টাগ্রামে প্রকাশিত একটি রেকর্ডকৃত বার্তায় বলেন, "পরেরবার যখন আমি রকফেলার সেন্টার বা রেডিও সিটি মিউজিক হলে যাব, তখন সেখানে হেঁটে বেড়ানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।"

৪৮ বছর বয়সী অঁরি ২০১৪ সাল পর্যন্ত মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের হয়ে পাঁচ মৌসুম খেলে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়াও নিউইযয়র্ক সিটি কাউন্সিলের ওয়েবসাইট অনুযায়ী, কুইন্স বরোর শিয়া রোড ও মেরিডিয়ান রোডের সংযোগস্থলের নাম ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নামে পরিবর্তন করা হয়েছে।

এই বিশেষ সড়কের নামগুলো ১ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026