১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কাল থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু

BSSঢাকা

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : আগামীকাল থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

কাল থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : আগামীকাল থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

বার্মিংহামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলংকা। সাত ভেন্যুতে বিশ্বকাপের মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ৬টি করে দল বিভক্ত হয়ে মাঠে নামবে। গ্রুপ ১-এ আছে বাংলাদেশ। ঐ গ্রুপে টাইগ্রেসদের অন্য পাঁচ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ ২-এ আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।

১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

২০১৪ সালে অভিষেকের পর ছয়টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। কোন আসরেই গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি টাইগ্রেসরা। বিশ্বকাপের মঞ্চে ২৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২২টিতে হেরেছে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপের সেরা দু'দল সেমিফাইনাল খেলবে। ৩০ জুন ও ২ জুলাই দু'টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।

২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ৩২ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে।

সর্বোচ্চ ছয়বার বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮ ২০২০ ও ২০২৩ সালে শিরোপা ঘরে তুলে অসিরা।

দ্বিতীয় সর্বোচ্চ একবার করে শিরোপা জিতে ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১৬) ও নিউজিল্যান্ড। ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা (২০২৩, ২০২৪) ও ভারত (২০২০)।

মূল পর্বে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে সবগুলো দলই। দু'টি প্রস্তুতি ম্যাচই হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ৬৮ এবং আয়ারল্যান্ডের কাছে ১১ রানে হারে টাইগ্রেসরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026