৩ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন তাসকিন ও রানা

BSSঢাকা

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরলেন তাসকিন ও রানা

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তাসকিন ও নাহিদ। রিপন মন্ডল ও সাইফুদ্দিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তারা। দলে নিজের জায়গা ধরে রেখেছেন বাঁ-হাতি স্পিনার আব্দুল গাফফার সাকলাইন।

ইনজুরির কারনে অস্ট্রেলিয়া সিরিজে রাখা হয়নি নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দলে থাকা তানজিম হাসান সাকিবকে।

অস্ট্রেলিয়া সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্যাটার তাওহিদ হৃদয়। সাইফ হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন হৃদয়।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, নিজ থেকেই সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সাইফ। বাশার বলেন, 'সহ-অধিনায়কের পদ থেকে নিজেই সরে দাঁড়ান সাইফ। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হৃদয়কে দলের নতুন সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছি।'

চট্টগ্রামে আগামী ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : গাজীপুরের টঙ্গীতে আরচারি ট্রেনিং একাডেমিতে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল আন্তর্জাতিক আয়োজন 'ওয়ার্ল্ড আরচারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ২০২৬'-এর। স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের আরচারদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।

8/2/2026

টঙ্গীতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের

টঙ্গীতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম'-এর। ঘরের মাঠে এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের আরচ্যারসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক নিজেদের করে নিয়েছেন।

8/2/2026

বিশ্বকাপে ব্যর্থতায় নতুন কোচ নিয়োগ দিল চেক প্রজাতন্ত্র

বিশ্বকাপে ব্যর্থতায় নতুন কোচ নিয়োগ দিল চেক প্রজাতন্ত্র

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : স্প্যানিশ কোচ সান্তি দেনিয়াকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে তিনি এই পদে নিযুক্ত হলেন।

8/2/2026

মিরপুরে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করল বিসিবি

মিরপুরে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করল বিসিবি

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

8/2/2026

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল

ঢাকা, ২ আগস্ট ২০২৬ (বাসস) : সফলভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েস। যা তার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে রইল।

8/2/2026

অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে উদ্বোধনী জুটির দীর্ঘদিনের সমস্যা নতুন করে চিন্তায় ফেলেছে বাংলাদেশকে।

8/2/2026

রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়

রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আরচ্যার সীমা আক্তার শিমু। টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া 'আজালিয়া' দল ৬-০ সেটে প্রতিপক্ষ 'ব্লুবেল' দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে।

8/2/2026

শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ

শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : বাঁ-হাঁটুর ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

8/2/2026