৩০ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। ওপেনার সাইফ হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। গত এপ্রিলে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।

২০১৪ সালে অভিষেকের পর দেশের জার্সিতে ৮১ ওয়ানডেতে ২,৩৬৪ রান ও ১৭ উইকেট শিকার করেছেন সৌম্য।

একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াও। লিয়াম স্কটের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেসার রাইলি মেরিডিথ। ২০২১ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর আর ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

এখন পর্যন্ত ওয়ানডেতে ২৩বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে দু'বার। অস্ট্রেলিয়ার জয় ২০ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাট শর্ট, কুপার কনোলি, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, রাইলি মেরিডিথ, ও অ্যাডাম জাম্পা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

ইতালির কোচের প্রস্তাব পাবার কথা স্বীকার করলেন আনচেলত্তি

ইতালির কোচের প্রস্তাব পাবার কথা স্বীকার করলেন আনচেলত্তি

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পাবার বিষয়টি নিশ্চিত করেছেন কার্লো আনচেলত্তি। তবে তিনি জানান, ব্রাজিল জাতীয় দলের প্রতি নিজের অঙ্গীকারের কারণেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

7/30/2026

উৎসবমুখর পরিবেশে শুরু হলো প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম

উৎসবমুখর পরিবেশে শুরু হলো প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। উৎসবমুখর পরিবেশে গাজীপুরের টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে আজ থেকে শুরু হয়েছে 'প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচ্যারী টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম'।

7/30/2026

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিযয়ে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা।

7/30/2026

বিশ্বকাপ বিরতির পর ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

বিশ্বকাপ বিরতির পর ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ফাইনালে হারের ১০ দিন পর বুধবার নিজের ক্লাব ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

7/30/2026

ফিফার প্রস্তাব একটি সুযোগ, বাধ্যবাধকতা নয় : ইনফান্তিনো

ফিফার প্রস্তাব একটি সুযোগ, বাধ্যবাধকতা নয় : ইনফান্তিনো

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপের বাণিজ্যিক সুবিধা কাজে লাগাতে একটি বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব একটি সুযোগ, কিন্তু কোনো বাধ্যবাধকতা নয়'।

7/30/2026

নিউইয়র্কে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রেক্সহ্যামকে ১-০ গোলে হারাল লিভারপুল

নিউইয়র্কে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রেক্সহ্যামকে ১-০ গোলে হারাল লিভারপুল

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। বুধবার নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অল রেডসরা রেক্সহ্যামকে ১-০ গোলে পরাজিত করে।

7/30/2026

ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের নেতৃত্বে নতুন কাঠামো ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

7/29/2026

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস) : ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর জাতীয় দলের হয়ে খেলতে চান না।

7/29/2026