১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান

BSSঢাকা

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ শুরুর আগের এক সংবাদ সম্মেলনে ভিসা-সংক্রান্ত জটিলতা ও আকাশছোঁয়া টিকিটমূল্য নিয়ে সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ শুরুর আগের এক সংবাদ সম্মেলনে ভিসা-সংক্রান্ত জটিলতা ও আকাশছোঁয়া টিকিটমূল্য নিয়ে সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।

এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে ইনফান্তিনো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপের আয়োজনের পক্ষে সাফাই গেয়েছেন।

বিশ্বকাপের টিকিটের অত্যধিক মূল্য নিয়ে ফিফা ও ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ির কারণে একজন শীর্ষ রেফারি, ইরান দলের কর্মকর্তারা এবং কিছু সমর্থক যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

ইনফান্তিনো দাবি করেন টুর্নামেন্টের টিকিটের মূল্য কিছু ক্ষেত্রে ৩০,০০০ ডলারেরও বেশি যথাযথভাবেই নির্ধারণ করা হয়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে ৬০ ডলারের কিছু টিকিটও বাজারে ছাড়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, "আমি শুধু বলতে চাই, আমাদের ৬০ ডলারের প্রবেশমূল্য আমেরিকার যেকোনো বড় ক্রীড়া প্রতিযোগিতার প্লে-অফ পর্যায়ের সর্বনিম্ন টিকিটমূল্য।"

তিনি আরও বলেন, "আমাদের গড় টিকিটমূল্য ৫০০ ডলারেরও কম, যা গড় হিসেবে আমেরিকার অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টগুলোর তুলনায়ও কম।"

ইনফান্তিনো সোমালিয়ার বিশ্বকাপ রেফারি ওমর আরতানেকে ঘিরে বিতর্ককেও হালকাভাবে দেখেন। গত শনিবার তিনি মিয়ামিতে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

পরবর্তীতে ফিফা নিশ্চিত করে যে আরতান টুর্নামেন্টে কোনো দায়িত্ব পালন করবেন না। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তিনি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

ইনফান্তিনো বলেন, "সোমালিয়ার রেফারির সঙ্গে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি না।

কখনও কখনও শান্ত থাকা এবং ধৈর্য ধরা ভালো। আমরা সব সমস্যার সমাধানের চেষ্টা করি। তাৎক্ষণিকভাবে সমালোচনা শুরু করলে অনেক সময় সমাধান খোঁজার পরিবর্তে উল্টো ফল হয়।"

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত চলমান থাকা সত্ত্বেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণকে ইনফান্তিনো ফিফার একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, "অনেকে বলছিল ইরান বিশ্বকাপে আসতে পারবে না। চ্যালেঞ্জ ছিল, কাজটা সহজ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ইরান খেলতে এসেছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026