১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন ইয়ামাল

BSSঢাকা

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : ইনজুরি কাটিয়ে দলে ফিওে আসতে এবং বিশ্বকাপে অভিষেকের জন্য মুখিয়ে আছে লামিন ইয়ামাল। স্পেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর এইটর কারানকা এই তথ্য দিয়েছেন।

বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন ইয়ামাল

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : ইনজুরি কাটিয়ে দলে ফিওে আসতে এবং বিশ্বকাপে অভিষেকের জন্য মুখিয়ে আছে লামিন ইয়ামাল। স্পেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর এইটর কারানকা এই তথ্য দিয়েছেন।

বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা উইঙ্গার ইয়ামাল ২২ এপ্রিল হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন।

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে সপ্তাহের শুরুতে বলেছেন সোমবার কেপ ভার্দের বিপক্ষে বিশ^কাপে স্পেনের প্রথম ম্যাচে ইয়ামালের ফিট হয়ে ফিরে আসার আশা করা হচ্ছে। যদিও ইয়ামালের মূল একাদশে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

অনুশীলনের সময় কারানকা গণমাধ্যমে বলেছেন, 'অবশ্যই একজন খেলোয়াড় সবসময়ই মাঠে থাকতে চায়। আমরা ইয়ামালের সাথে এ বিষয়ে কথা বলেছি। বিশ্বকাপে মাঠে নামতে সে যে কি পরিমান মুখিয়ে আছে তা কল্পনাও করা যাবেনা। এটা তার বিশ্বকাপ এবং দলের সবাই তাকে সহযোগিতা করতে চায়। কিন্তু লুইস ও তার মেডিকেল টিমই শেষ পর্যন্ত ইয়ামালের বিষয়ে সিদ্ধান্ত নিবে।'

শুধুমাত্র ইয়ামাল নয়, স্পেন দলে আরও ইনজুরি সমস্যা আছে। নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজের সাথে ইয়ামালও গত সোমবার মেক্সিকোর বিরুদ্ধে ৩-১ গোলে প্রীতি ম্যাচে ডাগআউটে ছিলেন না।

২০১০ সালের বিজয়ী স্পেন গ্রুপ-এইচ'এ দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়েরও মোকাবেলা করবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026