১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে ইনজুরির কারণে যারা খেলতে পারবেন না

BSSঢাকা

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : আজ থেকে মাঠে গড়াচ্ছে বহুল প্রতিক্ষীত ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই আসরে ৪৮টি দল ফুটবলের সবচেয়ে বড় শিরোপার জন্য লড়াই করবে।

বিশ্বকাপে ইনজুরির কারণে যারা খেলতে পারবেন না

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : আজ থেকে মাঠে গড়াচ্ছে বহুল প্রতিক্ষীত ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই আসরে ৪৮টি দল ফুটবলের সবচেয়ে বড় শিরোপার জন্য লড়াই করবে।

৪৮ দলের মোট ১,২৪৮ জন খেলোয়াড় উত্তর আমেরিকায় যাওয়ার সুযোগ পেলেও, ক্লাব মৌসুমে পাওয়া দুর্ভাগ্যজনক চোটের কারণে অনেক তারকাকে এবার বিশ্বকাপের বাইরে থাকতে হচ্ছে।

ইনজুরির কারণে ফিফা বিশ্বকাপ ২০২৬ মিস করতে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দের তালিকা:

জাভি সিমন্স (নেদারল্যান্ডস) : টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার জাভি সিমন্সের মৌসুম শেষ হয়ে যায় এপ্রিল মাসে উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে। ২৩ বছর বয়সী এই ফুটবলার ম্যাচের দ্বিতীয়ার্ধে ডান হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন। অস্ত্রোপচারের কারণে তিনি নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে খেলতে পারবেন না।

রড্রিগো (ব্রাজিল) :

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রড্রিগো বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে পুনরায় কাজ করার অপেক্ষায় ছিলেন। কিন্তু মার্চে গেতাফের বিপক্ষে লিগ ম্যাচে ডান পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি ল্যাটারাল মেনিস্কাসেও ক্ষতি হয়। ফলে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

হুগো একিতিকে (ফ্রান্স) :

অলিভার গিরুদের ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ফ্রান্স একজন প্রকৃত স্ট্রাইকারের খোঁজে ছিল, যেখানে হুগো একিতিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসেন। তবে লিভারপুলের হয়ে প্যারিস সেন্ট-জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তার পায়ের পেশীতে ইনজুরি ধরা পড়ে। ফলে তিনি গ্রীষ্মকালীন এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

ফারমিন লোপেজ (স্পেন) :

বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ফারমিন লোপেজ স্পেনের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আশা করেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৩টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেন এবং দলকে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিততে সাহায্য করেন। কিন্তু গত মাসে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে তার ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে যায়, যা তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়।

সার্জি গ্যানাব্রি (জার্মানি) :

৫৯ ম্যাচে ২৬ গোল করা সার্জি গ্যানাব্রি জার্মানির বর্তমান সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশ্বকাপে যাওয়ার পথে ছিলেন। কিন্তু এপ্রিল মাসে ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পান। এতে তিনি শুধু বায়ার্ন মিউনিখের বাকি মৌসুমই নয় বিশ্বকাপ থেকেও ছিটকে যান।

মাথিয়াস ডি লিট (নেদারল্যান্ডস) :

ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাথিয়াস ডি লিট মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন এবং ক্লাবের প্রথম ১৩টি প্রিমিয়ার লিগ ম্যাচের প্রতিটি মিনিট খেলেছিলেন। কিন্তু পিঠের চোট তার অগ্রযাত্রা থামিয়ে দেয়। গত মাসে তার অস্ত্রোপচার হয়েছে এবং আগামী মৌসুমের শুরুর আগে ফেরার সম্ভাবনা নেই।

এস্তেভাও (ব্রাজিল) :

ব্রাজিলের উদীয়মান তারকা এস্তেভাও কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে থাকার অন্যতম দাবিদার ছিলেন। ব্রাজিলের হয়ে শেষ ছয় ম্যাচে তিনি পাঁচটি গোল করেন। তবে এপ্রিল মাসে চেলসির হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং পুরো মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে যান।

কাওরু মিতোমা (জাপান) : জাপানের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোর বাঁধা পেরোনোর স্বপ্নে বড় ধাক্কা লাগে যখন উইঙ্গার কাওরু মিতোমা ব্রাইটনের হয়ে উলভসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এবং বিশ্বকাপ থেকে ছিটকে যান।

লেনার্ট কার্ল (জার্মানি) :

বায়ার্ন মিউনিখের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পর লেনার্ট কার্লকে জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান দলে ডাকেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে ১৮ বছর বয়সী এই খেলোয়াড় পেশিতে চোট পান। তার পরিবর্তে আরবি লিপজিগের আসান ওয়েদ্রাওগোকে দলে নেওয়া হয়েছে।

ওয়েসলি (ব্রাজিল) :

এএস রোমার রাইট-ব্যাক ওয়েসলি মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উরুতে চোট পান। ফলে ব্রাজিল বিশেষজ্ঞ রাইট-ব্যাক ছাড়াই বিশ্বকাপে অংশ নেবে। তার পরিবর্তে আটালান্টার মিডফিল্ডার এডারসনকে দলে নেওয়া হয়েছে।

বিলি গিলমোর (স্কটল্যান্ড) :

স্কটল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বে বিলি গিলমোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপ-পূর্ব শেষ প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় তিনি ফাইনাল পর্বে খেলতে পারবেন না।

জুরিয়েন টিম্বার (নেদারল্যান্ডস) :

আর্সেনালের হয়ে জুরিয়েন টিম্বার দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন এবং ক্লাবকে ২২ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জিততে সাহায্য করেছেন। মৌসুমের বেশিরভাগ সময় তিনি নিয়মিত একাদশে ছিলেন, কিন্তু শেষ দিকে চোটে পড়ে মাঠের বাইরে চলে যান। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার কুঁচকির চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারায় বিশ্বকাপ শুরুর তিন দিন আগে তাকে নেদারল্যান্ডস শিবির থেকে বাদ দেওয়া হয়। তার বদলে সান্ডারল্যান্ডের লুটশারেল গিরত্রিদাকে দলে নেয়া হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026